বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। এখন অপেক্ষা আসর শুরুর। আগেই জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর না, বিপিএল মাঠে গড়াবে আগামী বছর মানে ২০১৯ সালের জানুয়ারিতে। দিন তারিখ ঠিক করা হয়েছে ৫ জানুয়ারি।