পিকি ব্লাইন্ডারস

pinut(48)
Published in
#busy
Words
244
Reading
2 min
Listen
Play
9y

১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর সৈন্যরা ফিরে গেলে বার্মিংহাম এবং লন্ডনে শুরু হয় গ্যাংস্টারদের দৌরত্ব। ঐ সময়ের সবচেয়ে শক্তিশালী গ্যাং ছিল “পিকি ব্লাইন্ডারস” যেটি পরিচালনা করত যুদ্ধ ফেরত হিরো থমাস শেলবী এবং তার পরিবার। বন্দুক চুরি দিয়ে শুরু হলেও থমাস শেলবীর লক্ষ্য ছিল আরো উপরে এবং সেই লক্ষ্য অর্জনে শুরু হয় নতুন নতুন গেম...
কাহিনী এইভাবেই এগিয়ে যায়। স্পয়ল হতে পারে তাই আর আগালাম না।
“পিকি ব্লাইন্ডারস” সত্য কাহিনী অবলম্বনে নির্মিত এবং এই কাহিনী নির্মাতা স্টিভেন নাইট উনার আব্বার চাচার কাছে শুনেছিলেন, যিনি বার্মিংহামে পিকি ব্লাইন্ডারসের সত্যিকারের সদস্য ছিলেন। সত্য কাহিনীকে এমনভাবে উপস্থাপন করছে অন্য পাঁচটি গ্যাংস্টার সিরিজ থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র। ভায়োলেন্স, গ্যাঙ্গদের বোঝাপড়া, বিশ্বাসঘাতকতা, কমিউনিস্ট মুভমেন্ট, পারিবারিক বন্ধন, ভালবাসা এমনকি সেক্স কিছুই বাদ যায়নি এই সিরিজে।
কেন এই সিরিজ দেখবেন?
১) সম্পূর্ন ইউনিক একটা সিরিজ, অনেক কিছু স্বাদ এক সাথে পাবেন। এক মিনিটের জন্যও বোর হবেন না।
২) বার্মিংহামের তৎকালীন চিত্র, এতটা নিখুঁত উপস্থাপন অন্য কোন মুভি বা সিরিজে হয়েছে জানা নেই।
৩) কাস্টিং, সিরিজটিতে কাস্ট করা হয়েছে বাঘা বাঘা অ্যাক্টরদের। যা দেখার আগ্রহ আরো কয়েকগুণ বাড়িয়ে দিবে। কাস্ট যেহেতু বাঘা বাঘা, অভিনয়ও সেই লেভেলের।
৪) ডায়ালগ – মাইন্ড ব্লোয়িং ডায়ালগ।
৫) ব্যাকগ্রাউন্ড মিউজিক – অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা সিরিজের স্বাদ অন্য লেভেলে নিয়ে যাবে।
1.jpg

নামঃ পিকি ব্লাইন্ডারস (২০১৩-বর্তমান)
নির্মাতাঃ স্টিভেন নাইট
অভিনয়েঃ চিলিয়ান মার্ফি, পল অ্যান্ডারসন, হেলেন ম্যাকক্রোরি, স্যাম নেইল, টম হার্ডি...
দেশঃ ইউনাইটেড কিংডম
ভাষাঃ ইংরেজী
নেটওয়ার্কঃ বিবিসি টু
রিলিজড সিজনঃ ৪টি
এপিসোডঃ ২৪টি
আইএমডিবিঃ ৮.৮/১০
টিভি.কম – ৮.৯/১০
রটেন টমেটো – ৯৬%
মেটাক্রিটিক – ৮.৯/১০
আমার – ৯/১০

পিকি ব্লাইন্ডারস | Ecency