নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না, এমন কথা আইনে নেই

p56(28)
Published in
#nikah
Words
86
Reading
1 min
Listen
Play
6y

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য নিকাহ রেজিস্ট্রার পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকার। তাতে প্রার্থী হয়েছিলেন আয়েশা সিদ্দিকা। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তিনি চাকরিতে যোগ দিতে ব্যর্থ হন। হাইকোর্টের একটি বেঞ্চও আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বহাল রাখেন। সম্প্রতি হাইকোর্টের ওই রায় প্রকাশিত হয়েছে। নারীরা কেন নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না, তা নিয়ে পক্ষে–বিপক্ষে চলছে নানা আলোচনা। এসব বিষয় নিয়েই কথা হচ্ছিল আয়েশা সিদ্দিকার সঙ্গে। ন্যায়বিচারের জন্য যত দূর যেতে হয়, তত দূরই যাবেন তিনি। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে সে কথাই জানালেন।

নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না, এমন কথা আইনে নেই | Ecency