ডায়রির পাতা
একদিন হুট করে চলে যাবো।সেদিনটাও হয়তো মনে মনে গাল দিয়ে উঠে মন্দটাই বলবি।কিন্তু দুদিন পর যখন দেখবি আর ফিরছিনা তখন কেমন লাগবো?কি ভাবিস?কখনোই মনে পড়বে না আমায়?ভুলে যাবি সহজেই?না রে, ভুল ভাবছিস।একদিন খুব মনে পড়বে।কোনোদিন বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ মনে পরে যাবে এই আমিটা বৃষ্টি পড়লেই দেখা করার একটা বাহানা খুঁজতাম।সেদিন তোর চোখের কোণটা যদি হাল্কা ভিজেও উঠে তাও হাত বাড়ালে আর আমায় পাবিনা।ধর কোনো একদিন খুব জমিয়ে আড্ডা দিচ্ছিস কিন্তু হুট করে মনে পড়লো,আমি আগে আড্ডা থেকে ফিরলেই আড্ডায় জমানো গল্পগুলো শুনতে চাইতাম।এরপর কি ঠিক পারবি আর সবার মাঝে হেসে দুটো কথা বলতে?এখনো ভাবছিস মনে পড়বেনা?নারে!একদম ভুলটাই ভাবছিস।সেদিন দেখবি একবার আমায় শুনাতে ইচ্ছা করে আড্ডায় কি কি হলো কিন্তু সেদিন চাইলেও আমিটা আর হয়তো তোকে ধরাই দেবোনা।ধর কোনো একব্যস্তময় দিনে রাস্তা পার হচ্ছিস। টুক করে তোর মনে পরে গেলো এই আমার হাতটাই শক্ত করে ধরতিছ আগে রাস্তা পেরুবার সময়।সেদিন কি তুই একবারটিও থমকাবিনা?ঠিক থমকে দাড়াবি মাঝ রাস্তায় আর ভাববি ইশ কি যেনো খালি খালি লাগছে!!কিন্তু সেদিন ও আর আসবোনা আমি।ধর একটা সুন্দর দিনে একটা কালো শার্ট পরে কোথাও বের হচ্ছিস।টুক করে মনে পড়ে যাবেনা আমার কথা?আমি যে বলতাম," এই তুই কালো শার্টটা কিন্তু পরবিনা,বড্ড মানায় তোকে।আমার একদম পোষায় না তোর দিকে কেও তাকালে।" সেদিন ও দি থমকে যাবিনা? পড়বেনা মনে আমার কথাগুলো।সেদিন ও উঁচু গলায় শাসিয়ে উঠবি?না না! সে কি করে করবি?আমি তো থাকবোনা।তবে?নিচু গলায় বিরক্ত প্রকাশ করবি নাকি হাত বাড়িয়ে আমায় খোজার চেষ্টা করবি?সেদিন ও খুঁজে আমায় আর পাবিনা।তুই জানিস! যখন গলা উঁচু করে আমায় তুই শাসাতিছ তখন আমি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরতাম।মনের ভেতরটায় কালো রক্তের বন্যা বয়ে যেতো।কিন্তু তুই কখনো দেখিস নি,বুঝিস নি,ছুয়ে দেখিসনি!কখনো ভাবিসনি কি তীব্র কষ্টে আমি দূরে সরে গেছি।কখনো ভেবেছিস এই সারাদিন বক বক করা আমিটা কেনো থমকে গেলাম?কেনো আর তোকে উৎফুল্ল মনে আর কিছু বলতে আসিনা!কেনো তোকে সারাদিনের ঘটনার বিবরণ দেওয়ার জন্য আর ছটফট করিনা!কারণ এখন তোকে আমি বড্ড ভয় পাই কারণ একটা কথা এদিক ওদিক হলেই তো খেঁকিয়ে উঠবি।বড্ড ভয় করে আজ তোকে।তোর কথা ভাবলেই ইচ্ছে করে দূরে কোথাও পালিয়ে চলে যাই যেখানে তুই উচ্চস্বরে আমায় ধমকাবিনা, যেখানে আমার বারবার সব কাজের কৈফত দিতে হবেনা,যেখানে কেও বারবার মনে করিয়ে দিবেনা যে আমি মেয়েমানুষ আর তুই হলি পুরুষ!মানুষ বলে, পৃথিবীর কোনো মানুষ একা নয়।কিন্তু দেখ আমার! সম্পর্কের সাথে সম্পর্কের মিলে অমিলে চারপাশে অনেক মানুষই আছে কিন্তু ঠিক কাছের মানুষ বলতে কেও নেই।ওই মানুষটা নেই যাকে কারণ ছাড়া জড়িয়ে ধরা যায়,যাকে কারণ ছাড়াই নালিশ করা যায়,যাকে কারণ ছাড়াই কষ্টগুলো বুঝানো যায়, যাকে কারণ ছাড়াই নিজের ভাবা যায়,খুব নিজের!
আজ আমি লিখছি বছর বিশেক পর,এখন হয়তো তুই অন্য কারো ঘর,বর,,হয়তো বাড়ির কর্তাই সই। আচ্ছা তোর গিন্নীকি তোকে খুব সমীহ করে চলে?যেমনটা মানুষ গুরুজনকে করে।নাকি আমার মতই বেয়াদব,খারাপ বা ফালতু?না না তা তো হবে না, সে নিশ্চয় খুব বাধ্য?সে নিশ্চয় তোর চোখ রাগানোতেই থমকে যায়।জানি আমি সে আমার মতোন নয়।আমি আজকাল একলাই থাকি,ভালো থাকি।
লিখাঃ নূসুরা নূর