Hello friends, I hope you are all well. Like every day, I came to you today with some pictures of me and I came to show you my new guitar. My dad bought me a guitar yesterday. I am very happy with the guitar. I told my dad I wanted a guitar for me. My father promised to buy me a guitar after seeing the results of SSC exams. According to that, he bought me the guitar yesterday. Since then I have been trying to play the guitar. I'm trying to play the guitar by watching videos from different types of youtube.
Today I did a photo session with the guitar bought by my father. When I was learning to play the guitar, my older brother's wife wanted to make a video of me. I said, I haven't learned to play the guitar well yet. That's why I forbade him to make videos. But I could not get rid of him. So I stood in front of the door with my guitar in hand and my older brother's wife took some nice pictures of me with my mother's phone.
I am not very old, I am very young, so I have not been given an Android phone yet. I am working among you besides studying with the phone from my mother. And I am moving forward nicely with your cooperation. Very well I will try to spend time with you. I want your cooperation. I'm trying to work in a small children's community. I will always try to create new creativity among you in a very beautiful way.
Currently I am newly admitted to the college. My college classes will start soon. Until then, I'm free at home. In that gap I am learning to play the guitar. I will definitely present my guitar playing among you. If I can play a good guitar. See you again later. Many thanks and congratulations to all. I am finishing my writing.
If there are any errors in my writing, please let me know in the comments. Next time I will try to correct my mistake. I will appear among you anew in the future. Until then, stay well and stay healthy. Assalamualaikum.
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আমি আপনাদের মাঝে আজকে আমার কিছু ছবি নিয়ে উপস্থিত হয়েছি এবং আপনাদের আমি আমার নতুন গিটার দেখাতে এসেছি। গত কালকে আমাকে একটি গিটার কিনে দিয়েছে আমার বাবা। আমি গিটার নিয়ে খুবই আনন্দিত। আমি আমার বাবাকে বলেছিলাম আমার জন্য একটি গিটার চাই। এসএসসি পরীক্ষার ফলাফল দেখে আমার পিতা আমাকে কথা দিয়েছিল আমাকে একটা গিটার কিনে দেবে। সেই কথা অনুসারে তিনি গত কালকে আমাকে গিটারটি কিনে দিয়েছে। সেই থেকে আমি গিটার বাজানোর চেষ্টা চালাচ্ছি। বিভিন্ন ধরনের ইউটিউব থেকে ভিডিও দেখে আমি গিটার বাজানোর চেষ্টা করছি।
বাবার কিনে দেয়া গিটারটি নিয়ে আমি আজকে ফটোসেশন করলাম। আমি যখন গিটার বাজানো শিখছিলাম, তখন আমার বড় ভাইয়ের স্ত্রী আমার ভিডিও তৈরী করতে চায়। আমি বললাম, আমি এখনো গিটার ভালোভাবে বাজানো শিখিনি। সেজন্য তাকে আমি ভিডিও করতে নিষেধ করলাম। কিন্তু তার কথা আমি ফেলতেও পারলাম না। তাই আমি গিটার হাতে নিয়ে দাড়িয়ে থাকলাম দরজার সামনে এবং আমার বড় ভাইয়ের স্ত্রী সুন্দরভাবে আমার কয়েকটি ছবি তুলল আমার মায়ের ফোন দিয়ে।
আমার বয়স বেশি নয়, আমি খুবই ছোট, তাই আমার হাতে এখনো এন্ড্রয়েড ফোন দেওয়া হয়নি। আমি আমার মায়ের কাছ থেকে ফোন নিয়ে লেখাপড়ার পাশাপাশি আপনাদের মাঝে কাজ করছি। আর আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে আমি এগিয়ে যাচ্ছি। খুব ভালোভাবে আমি আপনাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা আমার কাম্য। ছোট বাচ্চাদের কমিউনিটিতে আমি কাজ করার চেষ্টা করছি। খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে নিত্য নতুন ক্রিয়েটিভিটি তৈরী করার চেষ্টা করব।
বর্তমানে আমি নতুন করে কলেজে ভর্তি হয়েছি। খুব শীঘ্রই আমার কলেজের ক্লাস শুরু হবে। ততদিন পর্যন্ত আমি আপাতত বাসায় ফ্রি আছি। সেই ফাঁকে আমি গিটার বাজানো শিখছি। আপনাদের মাঝে অবশ্যই আমার গিটার বাজানো উপস্থাপন করবো। যদি আমি ভালো গিটার বাজাতে পারি তখন। পরবর্তীতে আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার লেখা শেষ করছি।
আমার লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আমি আমার ভুল সংশোধন করার চেষ্টা করব। আগামিতে আপনাদের মাঝে নতুন করে আমি উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামুয়ালাইকুম।