শনাক্তের হার নামল ৫ শতাংশের নিচে

no8(21)
Published in
#high
Words
205
Reading
1 min
Listen
Play
6y

image.png

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৮১৩ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৭০৫ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৯০ শতাংশ। ৯ মাসের বেশি সময় পর আজ প্রথমবারের মতো রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামল। এর আগে সর্বশেষ রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে ছিল গত বছরের ৫ এপ্রিল। ওই দিনও শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯০ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।

শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল।

শনাক্তের হার নামল ৫ শতাংশের নিচে | Ecency