-------------বোবা ভাষা-------------
আঁধারেও একটি নিজেস্ব ভাষা আছে।
রাতে যখন জোঁনাকি পোকা তার
উজ্জল আলো ছড়িয়ে যায়,
সেই আলোরও একটি ভাষা আছে।
ক্লান্ত পথিক তিব্র রোদ্রের সময়
আকাশের পানে তাকিয়ে থাকে
সেই তাকানোর একটি ভাষা আছে।
কিন্তু এই আমার কোন ভাষা নেই।
আমার ভাষাগুলো সেই কবে থেকেই
বোবা হয়ে বসে আছে।
তুমি শুনছো? আমি তোমাকে ফিরতে বলছি না
তুমি আমার হৃদয়ের সেই ভাষাগুলোকে
ফেরৎ দিয়ে যাও।
আমি বলতে চাই, আমি আমার হৃদয়ের কথা
আমার স্বপ্নের কথা, অন্য কাওকে বলতে চাই।
আমি বলতে চাই, আমি শুনতে চাই
অন্যকোন ভাবে আমাকে বলা কিছু।
লেখক
নেয়ামুল হাসান (কাজী শাওন)