বাবা (কবিতা)

Words
625
Reading
3 min
Listen
Play
6y

Baba.jpg

বাসের ভিতরে দম বন্ধ হয়ে আসায় যাত্রী
জানালা দিয়ে বাইরে তাকায়!

বৃষ্টির ফোঁটা
চোখের পাতায় পরতেই মন বিষন্ন হয়ে আসে।

নিস্তেজ হতে থাকা শরীরে, জন্মদাতা পিতার কথা মনে পরতেই চোখের পানির আপেক্ষিক
গুরুত্ব বৃষ্টির পানির তুলনায় কিঞ্চিৎ বেশি বলে মনে হয়!

মনে হয় কত কাল ধরে, তাকে জিজ্ঞেস করা হয় না কেমন আছেন?
ভালো আছো তো! পেশারের ওষুধ খেয়েছিলেন সকালে?

না না এভাবে জিজ্ঞেস করলে যদি সে ছোট হয়ে যায়,দুরালাপনীতে তাকে বলতেই হবে এত বার ফোন দিও না তো!!!!

সে কি জানে বয়সের সাথে সাথে মনের দূরত্ব বারবার নয়?
সে নিশ্চয় জানে নইলে এতো অপরাধের পর কি করে বলে যে , পৌঁছায়ছি কিনা?

দোষটা নিজের খাতায় নাম লিখাইতে যাত্রীর কষ্ট হয়, কেনোই বা নয় !
বার বার হারতে কার না ভালো লাগে?

তবুও সে হারে!! চোখের পানি এক করে বলে, বাবা, আমি হারতে চাই আপনার কাছে।
আপনি আশাহত হবেন নাহ, আপনি যেভাবে চান সেভাবেই হবে!

ঠিক তখনই যাত্রীর যাত্রা শেষ হয়।

বৃষ্টি শেষ হয়ে আসে, যাত্রী বাসার পথে হাঁটা দেয়!

চপ চপ শব্দে তার বাটা জুতা কাঁদতে থাকে।

কবিতার পেছনের গল্পঃ
সেদিন বৃষ্টি ছিলো, বন্ধুদের সাথে আড্ডায় একটু দূরেই ছিলাম বাসা থেকে।বন্ধুমহলের রিইউনিয়ন ছিলো সেদিন , মুখোরোচক খাওয়া দাওয়া শেষে বাসে উঠতে দেরি হয়ে গেলো খানিকটা। বাসস্ট্যান্ড থেকে অদূরেই ছিলো জায়গাটা কিন্তু বাসে উঠতে উঠতে ভিজে চুপচুপ হয়ে যখন বাসের বাঁ দিকের সিটে বসলাম, তখন বৃষ্টির ঝাঁট লাগছিলো বাইরে থেকে।জনালা বন্ধ করে দিয়ে যখন শান্ত হয়েছি তখন ফোনের ভাইব্রেশনে সজাগ হলাম।স্ক্রিনে "বাবা" লিখা দেখে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম ,ফোন উঠাবো কি উঠাবো নাহ সে চিন্তা করতে করতে কখন যে রিসভ করে হ্যালো বলেছি বলতে পারি নাহ।

"হ্যালো"(খুব ভারি গলা, রাগ করলে এরকম হয় আগেও খেয়াল করেছি)
"হুম হ্যালো"
"ফিরবে কখন?"
"বাসে উঠেছি , যতক্ষন লাগে"

ফোন রাখার পর , আমি বাসের জানালার দিকে তাকিয়ে কি জেনো ভেবে, ফোনের নোটপ্যাড ওপেন করি!!
এই কবিতাটি এভাবেই পাওয়া।

Translation

Father (poem)
Passengers suffocated inside the bus
Looking out the window!

Raindrops,
The mind becomes depressed as soon as it is put on the eyelids.

In a body that is becoming dull, tears are relative to remembering the father
Emotions, seems to be a little more than rain water!

I think for how long, he is not asked how he was?
are you fine! Did you eat the medicine in the morning?

No no ,If I ask, if I gets down, I have to tell him in Telephone don't call me so many times !!!!

Does he know that the distance of the mind is not repeated with age?
If he doesn't know, then how can he say after so many crimes that I have reached?

passenger has trouble writing his name in his book, why or not!
Who doesn't like to lose again and again?

Yet he loses !! With tears in his eyes, he said, "Dad, I dont wanna loose you."
You will not be disappointed, it will be the way you want it to be!

Just then the journey of the passenger ends.
The rain is over, the passenger walks home!

chop chop, his bata shoes started crying.

The story behind the poem
It was raining that day, I was a little far from home to chat with my friends. The place was not far from the bus stand but when I got on the bus and got wet and sat quietly in the left seat of the bus, it was raining from outside. I can't say whether I will pick up the phone or not.

"Hello" (very heavy throat, this is what happens when you get angry)
"Hmm hello"
"When will you be back?"
"Get on the bus, as long as it takes"

After placing the phone, I looked at the window of the bus and opened the notepad of the phone thinking what do you know !!
This is how the poem is found

signature.png

বাবা (কবিতা) | Ecency