সত্য কে সত্য বলা শিখেছি কিনা জানিনা!
সত্যকে সেবিকা হিসেবে, কাছে টেনে নিয়েছি কিনা জানিনা!
তবে আমি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সত্যকে ভয় পেতে শিখেছি।
লেলিহান শিখার আগুনে সিগারেট ধরাতেও আমার বুক কাপে।
ভন্ড প্রেমিক সেজে প্রেম করতে আমার এতটুকু দ্বিধা হয় নাহ!
ভালোবাসার মাঝে আমার "দেহ" নামক ঘুষ লাগবে।
এই যদি হয় হিসাব তবে, অনেক বড়ো ভূল করেছে ৭১ এর জনসাধারণ, বুকে গুলি পেতে নিয়ে দোযোখে গিয়েছেন উনারা।
কবিতা লিখতে গেলেও"শব্দ" বকে , আমি বাকরুদ্ধ হয়ে শুনি আর দিনগুনি ১,২,৩।
কবে উঠবে তুমি!কবে কানের কাছে আলতো ছুয়ে বলবে আমি; আমি তোমার বাংলাদেশ।
কবিতাটা থাকুক অলেখা
লিখবে হয়তো কনোদিন ১৭ কোটি জনগন 🙂
You are invited to read my previous post