বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করার পুরস্কার হিসাবে দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী অলরাউন্ডার আফিফ হোসেন। নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে তিনি ব্যাট হাতে করেছেন ২৭৬ রান। আর বল হাতে নেন আটটি উইকেট। গত বিপিএলে খুলনা টাইটান্সের হয়েও তিনি ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন।
অন্যদিকে, বিপিএলের গত আসরে খুলনা টাইটান্সের হয়ে ১২ ম্যাচ খেলে ২৩৭ রান করেছিলেন আরিফুল হক। ফিনিশার হিসাবে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি। জাতীয় দলেও সেই বিবেচনায় তাকে দলে নেয়া হয়েছে।