চেলসির লজ্জাজনক হার

Words
106
Reading
1 min
9y

ম্যাচে যে গোল হয়েছে সব ৮০ মিনিটের পর। ৮২তম মিনিটে এডেন হ্যাজার্ডের গোলে ম্যাচে ১-১ সমতা আনে চেলসি। ৮৪তম মিনিটে ডারিল জানমাতের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ওয়াটফোর্ড। ৮৮তম মিনিটে জেরার্ড ডিউলোফিউয়ের গোলে ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। (৯০+১) মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন রবার্তো পেরেইরা। ফলে, ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড।

এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে চেলসি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে রয়েছে ওয়াটফোর্ড। প্রিমিয়ার লিগে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিভারপুল।

(ঢাকাটাইমস/৬ ফেব্রুয়ারি/এসইউএল)

চেলসির লজ্জাজনক হার | Ecency