নাহ, হলো না। ক্যারিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিটা করতে পারলেন না মুমিনুল হক। ১৭৫ রানে ছিলেন অপরাজিত। আজ দ্বিতীয় দিনের সাতসকালটা ছিল তার জন্য হতাশার। তৃতীয় ওভারের চতুর্থ বলে (বোলার ছিলেন রঙ্গণা হেরাথ) বলে ফিরে যান তিনি। আগের দিনের সঙ্গে মাত্র ১ রান যোগ করতে পেরেছেন। অর্থাৎ আউট হন ১৭৬ রানে।
প্রথম দিন শেষে ৯ রানে অপরাজিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন।
প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৩৭৪। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৮৩ রান।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/ডিএইচ)