সাকিবকে নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি

Words
207
Reading
1 min
9y

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েন সাকিব। যার ফলে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি। ঢাকা টেস্টে ফেরার কথা থাকলেও তার বর্তমান অবস্থার কারণে দলের বাইরেই থাকতে হচ্ছে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর মতে সম্পূর্ন ফিট হয়েই মাঠে ফিরবেন সাকিব।

সাকিব কবে নাগাদ ফিরবেন এ বিষয়ে কোনো তথ্য না দিতে পারলেও বিসিবির প্রধান ফিজিশিয়ান দেবাশিষ চৌধুরী আশা দিয়েছেন, খুব তাড়াতাড়ি ফিরবেন সাকিব। সাকিব আল হাসানকে যে ডাক্তার চিকিৎসা করছেন তিনি ভারতে গেছেন। ডাক্তার দেশে ফেরার পরই সাকিবের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

দেবাশিষ চৌধুরী বলেন, ‘দ্রুত সেরে উঠছেন সাকিব। তাকে যে সার্জন দেখছেন, তিনি ভারতে গেছেন ছুটি কাটাতে। ১০ তারিখে ফিরবেন। তিনি যদি দেখেন ঘা শুকিয়ে গেছে এবং ব্যান্ডেজের প্রয়োজন হচ্ছে না, তবে ১০ তারিখের পর তিন-চার দিনের মধ্যেই ফিরবেন সাকিব।’’

আর সাকিব সম্পূর্ণ সুস্থ হয়েই ফিরবেন বলে আশা করেন দেবশিষ। এ বিষযে তিনি বলেন, ‘সাকিবের ইনজুরি নিয়ে কোনো ঝুঁকিই নেবে না বাংলাদেশ। সবকিছু নির্ভর করছে সাকিবের সুস্থতার ওপর। আমরা কোনো ঝুঁকি নেব না। তাকে কোনো জোরও করব না। ভালোভাবে সেরে উঠলেই সে খেলবে।’

এদিকে ১০ তারিখ ডাক্তার সাকিবকে দেখলে ১৩ কিংবা ১৪ তারিখ থেকে শুরু হতে পারে রিহ্যাব। সেক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও সাকিবের দলে ফেরা নিয়ে আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/৫ ফেব্রুয়ারি/এইচএ)