ওমরা পালন শেষে দেশে ফিরেছেন একদিন আগে। আজ সকালেই মাঠে নেমে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা।শুধু কি নেমে পড়েছেন? বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন। তার বোলিং তোপে আবাহনীর বিপক্ষে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় খেলাঘর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে আজই। এদিন বিকেএসপিতে মাশরাফির আবাহনীর মুখোমুখি হয় খেলাঘর সমাজ সংঘ।
প্রথম স্পেলে বল করতে এসে মাত্র ২৩ রান দিয়ে খেলা ঘরের প্রথম তিন ব্যাটসম্যানকে আউট করেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি আগুন ঝরানো বোলিং করলেও আরেক পেসার তাসকিন আহমেদ ছিলেন একেবারেই নিস্প্রভ। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে উইকেট শূণ্য থাকেন তাসকিন।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/ডিএইচ)