আসসালামু আলাইকুম , বন্ধুরা আপনারা কেমন আছেন ? হ্যাঁ আশা করি ভাল আছেন ।বন্ধুরা আমরা নিত্যদিনই কত কিছুর সাথে না তাল মিলিয়ে চলতে হয় জীবনযাত্রা এই পথে কতকিছুই না সাক্ষী হয়ে থাকে সব সময় তো সবকিছু খেয়াল করা যায় না কিন্তু হঠাৎ হঠাৎ এমন এমন জিনিস চোখের মাঝে লেগে যায় যেটা নিজেকে মাঝে মাঝে খুব ভাবিয়ে তোলে
এরকমই আজকের ঘটনা আমার সাথে ঘটেছে এবং আমি এই ঘটনাটি খুব মজার সাথে উপভোগ করেছি এই ধরনের ঘটনা এ ধরনের জিনিস আমি দেখিনি আগে পরে । আমাদের যেটা প্রয়োজন হয় সেটা আমরা বাজারে যায় কিনে নিয়ে আসি সেটা যেটাই হোক না কেন হতে পারে সেটা রান্নাঘরের জিনিস কিংবা খাদ্য দ্রব্য কিংবা পোশাক-আশাক কিংবা আসবাবপত্র ।
কিন্তু কখনো কি আমরা খুব কাছের থেকে এগুলাকে তৈরি হওয়া কিংবা কিভাবে তৈরি করতেছে প্রচেষ্টা কি এটা কি কোন সময় ভেবে দেখেছি আপনারা বন্ধুরা ভেবে দেখতে পারেন আমি কোন সময় ভেবে দেখিনি আমার প্রয়োজন আমি কিনে নিয়ে এসেছি কিন্তু আজ আমি চোখের সামনে খুব সুন্দর ভাবে ধান ভাঙ্গানো দেখেছি এবং শুধু ভাঙা নয় খেতে থেকে ধান কেটে নিয়ে আসছে এবং পরক্ষণে সেটা কিভাবে আলাদা করছে সেটাই দেখেছি ।
আমি একটি জায়গার উদ্দেশ্যে বের হয়েছি ঘরে থেকে আমি আশা করতে পারি নি এই রাস্তা আমি এরকম জিনিস দেখতে পাব কারণ আমরা শহরমুখী মানুষ তো গ্রাম দেখতে এমনি অনেক পছন্দ হয় কারণ গ্রামে আছে প্রকৃতি শহরে মূলত আমরা কোন প্রকৃতির ছোঁয়া পাই না কিন্তু গ্রাম সম্পূর্ণ ভিন্ন গ্রামে সম্পূর্ণরূপে প্রকৃতির সাথে সাজানো যেন প্রকৃতির মাঝখানে এক টুকরা ঘর ।
কিন্তু আমরা শহরে বসবাসকারী যানজট কোলাহল সবকিছু মিলেই যান্ত্রিক জীবন এই যান্ত্রিক জীবন থেকে একটু বেরিয়ে আজ আমি একটি গ্রামে গিয়েছিলাম সেখানে গিয়েই আমার কাছে ধরা পড়ল ধান ক্ষেত থেকে উঠে কিভাবে আলাদা করে আমি এত আগ্রহের সহিত দেখেছি যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আগে পরে আমি কোনদিন এইভাবে লিখতে পারিনি ।
আমি আমার কাজ ফেলে রেখেই বেশ কিছুক্ষণ তাদের সাথে আমি সময় দিয়েছি যাদেরকে আমরা কৃষক বলে থাকি তাদের সাথে কিছু কথা বলেছি তাদের কাছে শুনেছি তারা কত যত্নে তারা ধান রোপণ করেন এবং তা বড় করেন একদম শিশুর মত করে আগলে রাখেন তারা ।
আমাদের দেশের কৃষকরা আমাদের জন্য কত কিছু করে থাকেন আমরা কোন সময় তা খেয়াল করে থাকি না আমাদের প্রয়োজন শুধু যেটা আমরা সেখানে সীমাবদ্ধ থাকি তখন নিজের কাছেই নিজেকে একটু ছোট হয়ে যেতে হল যে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা কি করি না আমরা করিনা আমরা আমাদের প্রয়োজনের তাগিদে যখন যেটা প্রয়োজন তখন সে দিকে আমরা ঢুকে পড়ি।
পরক্ষণে তাদের সাথে অনেক কথা হলো অনেক গল্পগুজব হলো এবং আমি প্রক্রিয়াটি দেখলাম কিভাবে ধান কেটে এনে সেখান থেকে আলাদা করছে এবং ধানের যে বাকি অংশ থাকে সেটা আলাদা করছে ।সেখানে শুধু কৃষক একাই কাজ করছে না তাদের সহকর্মী হিসেবে আছে তাদের ঘরের গৃহিণী এটা দেখে আমার আরও বেশী ভালো লেগেছে যে তারা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে একপর্যায়ে তারা কথা বলতে পারছিল না এতটা ব্যস্ত ছিল তারা কারণ আকাশে মেঘ ছিল যখন বৃষ্টি হতে পারে তাদের ভেতর যেমন আনন্দ কাজ করছে তেমনি একটু একটু ভয় কাজ করছে যদি বৃষ্টি নেমে যায় তাহলে এতগুলো ধান কিভাবে সরাবে , সবমিলিয়ে আমি অনেক উপভোগ করেছি তাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম যারা যারা এটি দেখেছেন তারা বলতে পারবেন আর যারা দেখেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেন সময় যদি হয় তা কোন সময় যেন পাকা ধান কিভাবে কাটে সেটা যেন দেখে ।