হঠাৎ ফিরে দেখা

Words
446
Reading
2 min
Listen
Play
4y

image.png

অলস সময় পার করছিলাম ফোনে রাখা ছবিগুলো দেখছিলাম
হঠাৎ একটি ছবি আমার চোখে পড়ে আমি কিছুদিন আগে কক্সেস বাজার গিয়েছিলাম ।

সেখানকার একটি ছবি আমি কিছুক্ষণ চুপ থেকে ভাবতে শুরু করি ঠিক সেই সময় টা সকাল দশটা অথবা এগার টা হবে হয়তো সকালের নাস্তা করে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখ পড়ে একটা লোকের দিকে আমি দূর থেকে দেখছিলাম লোকটি কলা বিক্রি করছিলো ।

আমি আগে কখনো এভাবে কলা বিক্রি করতে দেখিনি তো তাই আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছিল তাই আমি লোকটির ছবি ক্যামেরায় বন্দি করতে চাইছিলাম কারণ লোকটি কলা গুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে একটি বাসের মধ্যে বাসের দুই মাথায় দুই কাঁধ কলা ঝুলিয়েছে রশি দিয়ে বেঁধে এবং সে বাসটি কাঁধে নিয়েছে খুব সুন্দর করে ।
যেটা আপনি একবার দেখলেই আপনার কাছে ভালো লাগবে কারন এগুলো আপনার চোখে সব সময় ধরা পড়বে না এরকম বিচ এরিয়াতে এগুলোর কম দেখা যায় যেটা আমি দেখে মুগ্ধ হয়েছি তবে লোকটিকে দেখে আবার কষ্ট লাগছিল ।

কারণ কলা গুলি লোকটার কাঁধে লোকটি কলার ওজনের গারবাগে নিচু করে রেখেছিল তারপর দেখি লোকটা আমার দিকে আসছে আমি লোকটিকে বললাম ভাইয়া আমি আপনার একটা ছবি তুলতে পারি লোকটা খুশি হয়ে গেল সে পোস্ট দিল আমি ছবি তুললাম এবং তাকে বললাম ভাইয়া আমি আগে কখনো দেখিনি এভাবে কলা বিক্রি করতে তাই ভালো লাগলো দেখে তাই ছবি তুললাম ।

image.png

লোকটা আমাকে বলল আফা আমি অনেক খুশি হইছি আপনি আমার ছবি তুলছেন কেউ কেউ তো ডাকে কলার দাম শুনে বলে যা এখান থেকে যাও আর আপনি কলা তো কিনলে নি আবার আমার ছবি তুলে নিয়ে মানুষকে দেখাবেন আপু আমি মেলা খুশি লোকটার খুশি দেখে আমি সেদিন অনেক খুশি হয়েছিলাম ।

কর্মজীবনে আমরা সবাই ব্যস্ত সবার জায়গায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কর্মের মধ্যে আনন্দ খুঁজে নিতে হয় তাহলে কর্ম টাকে কর্ম মনে হয় না আমি এই ছেলেটাকে দেখে বুঝেছিলাম ওর কর্ম টাকে পেশা মনে করেনা আনন্দ খুঁজে পায় আমরা যদি কোন কাজ আনন্দ নিয়ে করি সেটা কি আমাদের কাছে বোঝা মনে হবে বলেন না কাজটাকে কাজ মনে হবে না ।

বরং বন্ধ দিলে দেখবেন সময় কাটছে না আপনি কোন কাজ মিস করা মানেই কাজটাকে আপনি ভালোবাসেন এইযে কলা বিক্রি করা ভাইয়ার তার কোন বন্ধু নাই রোদ মানেনা বৃষ্টি মানে না মাথার ওপর দিয়ে যায় কিন্তু সে একদিন ও বাদ দেয় না কলা বিক্রি করা ছেলেটি আমাকে বলেছিল ।

সে শুধু কলা বিক্রি করে তানা ছেলেটি যখন যে কাজ পায় তখন সেই কাজটি করে আনন্দের সাথে কারনটা কি জানেন ছেলেটির উপর আরো কিছু মানুষ নির্ভর ওর পরিবার যাদের কে খুব ভালোবাসে তাই ছেলেটির যা ইনকাম হয় প্রতিদিন পরিবারের সবার জন্য খাবার কিনে নিয়ে সোজা হাসিমুখে বাসায় গিয়ে সবাইকে ডেকে একসঙ্গে খাবার খাইতে বসে আসলেই পরিবারের মধ্যেই আছে সুখ ভালোবাসা পরিবার ছাড়া আসলেই মানুষ অচল মানুষ মানুষের জন্য আমরা সবাই এই কথাটি মানি ।

হঠাৎ ফিরে দেখা | Ecency