জমে থাকা মেঘ

Words
430
Reading
2 min
Listen
Play
4y

image.png


আকাশে বেশ কিছুক্ষণ থেকে মেঘ ডাকছিল। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে এলো।

আকাশে মেঘ জমেছে।

আজ মনে হয় অনেক বৃষ্টি হবে! কিন্তু কি জানেন এত আয়োজন করে মেঘ সে বাতাসে মিশে গেল! আজ আর বৃষ্টি হবে না মনে হয়।

আজ হয়তো বৃষ্টি হলে আমার ভেতরে যে কালো মেঘ জমেছে তা হয়তো প্রকাশ করতে পারলে বুকটা হালকা হতো। আমি বড্ড অভিমানী তাই হয়তো হঠাৎ করে রেগে গিয়ে নিজের মধ্যে রাগ পুষে রাখি।

একটা কথা কি জানেন, মানুষ যখন রাগ প্রকাশ করে তার যত ভালো গুণ থাকুক না কেন তা ঢাকা পরে। কারণ মানুষ রেগে গেলে কি করে তা বুঝতে পারে না।

তাই সবার উচিত আমি মনে করি চুপ থেকে নিজের জায়গা ধরে রেখে গুণী মানুষ হওয়া। তাতে করে আপনি একটা খ্যাতি পাবেন যে, আপনি একজন ভালো মানুষ।

কেউ দেখবে না বা বুঝবে না বা বুঝতে চাইবে না আপনার ভেতরটা যে ভালো মানুষের খ্যাতি পেতে গিয়ে পুড়ে ছাই হয়ে গেছে।

আপনাকে দিনের পর দিন নিজের সাথে লড়াই করতে হবে। কারণ কি জানেন আপনি অনেক বড় হয়ে গেছেন। এখন আপনার মনটাকে মেরে ফেলতে হবে তবেই বাঁচা যাবে শান্তি আসবে জীবনে।

এটা আমার মায়ের মুখের কথা। আচ্ছা পৃথিবীর সকল মা কি এরকম মনে কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে কথা বলে? কিভাবে পারো তুমি মা মুখ দেখে বলে দিতে সবকিছু? কেন সবকিছু বুঝতে পেরেও চুপ থেকে দূর থেকে প্রার্থনা করো?

কেন জীবনটা ভালোবাসি ভালোবাসি কবিতা সুনীল গঙ্গোপাধ্যায় এর লেখা কবিতার লাইন এর মত হলো না-

ধরো সব রেখে চলে গেছ কত দুরে 
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ 
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-ভালবাস
চুপ করে থাকবে
নাকি সেখান থেকেই
আমাকে বলবে
ভালোবাসি ভালোবাসি

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতার এই শেষের লাইন গুলো এত বেশি আমাকে আবেগি করে যে চোখ থেকে পানি পড়ে. আসলেই জীবনটা কি নিজেকে নিজে অনেক সময় প্রশ্ন করি কি পেয়েছো আর কি চেয়েছো? দুটোকে মিলিয়ে ফেলেছি এখন!


মেনে নাও
ভয় পাও
মানিয়ে নাও

তাহলে জীবনের আসল মজা পাওয়া যায় বেঁচে থেকে। এ জীবনে চলার পথে শুধু আমার একার। এখানে আমার আশেপাশে অনেক মানুষ থাকবে যাদের হয়তো পাশে প্রয়োজন কিন্তু অবাক লাগবে আপনার বিপদে পাবেন না। আবার এমন কেউ থাকে যার কথা আপনার মাথাতেও নাই সে আপনাকে সাহায্য করবেন।


image.png

তবে হ্যাঁ জীবনে চলার পথে একজন এমন ভালো মানুষ খুব প্রয়োজন যে আপনার সকল কথা জমা রাখা ব্যাংকের মতন আপনার পাশে থাকবে সব সময় ছায়া হয়ে। আসলে এই কথাগুলো আমার মনের মাঝে রাখা আছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেউ আবার সিরিয়াস হবেন না দয়া করে।

দেখেনতো আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি এলো। আমার আবার বৃষ্টি ভালো লাগে আমি বৃষ্টি প্রেমী মেয়ে যার ব্যথাগুলো বৃষ্টির মাঝে গেলে ধুয়ে যায়। কেউ বুঝতে পারবে না।

বৃষ্টির শব্দ নাকি কান্নার আওয়াজ চুপ করে থেকে লুকিয়ে ফেলা যায় চোখের পানি। আজ আমি যাই বৃষ্টিতে কান্না লুকাতে।

আপনারা আমার পোষ্ট টা পড়বেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে আমার লেখা ক্ষুদ্র জীবনের মনের কথা।

ভালো থাকবেন বন্ধুরা।

জমে থাকা মেঘ | Ecency