নাড়ির টানে আপন ঠিকানায় আবারো ছুটে চলেছি বাড়ির পথে |

Words
182
Reading
1 min
Listen
Play
2y

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন | আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি | আমার আজকের ব্লগটি আমার গ্রামের বাড়ি নিয়ে গ্রামের বাড়ি গিয়ে দেশি খাবার খেয়েছিলাম | ফ্রেশ সব খাবার ফ্রেশ ফল ফরমালিন মুক্ত | ছোটবেলা থেকেই আমার গ্রামের প্রতি একটা দুর্বলতা কাজ করে কারণ আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি গ্রামের মেয়ে বলতে পারেন আমাকে তাই গ্রামের প্রতি একটা টান আমার কাজ করে কিছুদিন হলেই যেন মনে হয় বাড়ি থেকে ঘুরে আসি মন খারাপ করে | এবার গ্রামের বাড়িতে যাওয়ার পর আমি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখেছিলাম অনেকদিন পর দেখলাম ছোটবেলায় অনেক দেখেছি আব্বুর সঙ্গে যেতাম বিশেষ করে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় যে মেলা হত ওই মেলায় যাবো দেখে বায়না করতাম ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে যাবো | আব্বু সবসময় আমাদেরকে নিয়ে যেত মেলা থেকে কিছু খাবার কিনে দিত কিছুক্ষণ ঘোড়া দৌড় দেখে বাসায় চলে আসতাম | ছোটবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছি তাতে কি হয়েছে মা বাবার কাছে যেন আবদার সারা জীবনের | ঠিক তেমনি আমাদের বাসার সামনে এবার ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছিল সেখানে আব্বু ,আমি আমার ভাই ,আম্মু সবাই মিলে গিয়েছিলাম | প্রত্যেক বছরে ঘোড়া দৌড় টা হয় গ্রামে কোন বিনোদন নেই এগুলোকে মানুষ এখনো ধরে রেখেছে | ঘুরি প্রতিযোগিতা হয় মাঝে মাঝে সেটা আর হয়তো এবছর আমার সৌভাগ্যে নাই কোন এক সময় হয়তো বা আমি দেখলে তখন আপনাদের মাঝে শেয়ার করব | আশা করব আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে |


বন্ধুরা, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতি আমাকে জানাতে ভুলবেন না আপনার কাছে আমার ব্লগ গুলো কেমন লাগে | ভুল ত্রুটি দিয়েই আমি মানুষ ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল করতে করতে হয়তোবা একদিন শুধরে যাব | আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য | আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন | আজ এসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন |

নাড়ির টানে আপন ঠিকানায় আবারো ছুটে চলেছি বাড়ির পথে | | Ecency