যে পরিমাণে গরম পরছে আমি গরমে খুবই হতাশ |

Words
208
Reading
1 min
Listen
Play
2y

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন | আজকের ব্লগটা একটু ভিন্নরকম কারণ গরমে এত বেশি হয়রান হয়ে যাচ্ছি তারপরও জীবনে যেন স্বস্তি মিলতেছে না রান্নাঘর থেকে | তিন বেলা গরম খাবার খাওয়ার ট্রেনিং যেন সবার অথচ যে ব্যক্তি রান্নাবান্না করে তার খবর নেওয়ার কেউ নাই আসলে মেয়েদের জীবনটাই এমন | খাবারের মেনু আগে যেমন ছিল প্রতিদিন তেমনি চলছে পরিবর্তন নাই কোন | প্রত্যেকটা মানুষের জীবনে একটা পরিবর্তন আসা খুব প্রয়োজন একঘেয়েমি জীবন ভাল লাগে না | কোথায় গেলে শান্তি মিলবে এটা বুঝতে পারছি না কারণ বাংলাদেশের সব জায়গায় অনেক গরম পড়েছে | কেউ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না সবার মধ্যেই কষ্ট | যারা দিনমজুরি খেটে খাওয়া মানুষ অনেকে অসুস্থ হয়ে পড়েছে আবার অনেকে কর্ম জীবনে ফিরে না যেতে পেরে না খেয়ে জীবন যাপন করছে | আমাদের যাদের সাহায্য করার ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ তা'আলা তারা অবশ্যই দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়াবো | যাতে করে তারা অন্তত একবেলা ভালো করে খাবার খাইতে পারে | প্রজন্ম করার তীব্রতার কারণে দিনমজুরি কাজ করতে পারছে না অনেক বৃদ্ধ মানুষ আছে সংসারে না খেয়ে দিন কাটাচ্ছে | তাই আমরা যতটুকু পারবো একে অন্যের সাহায্য করব | অনেক জায়গা তো আমি শুনতে পেরেছি পানির অভাব দেখা দিয়েছে নিজ থেকে পানি তুলতে পারছে না চাপলে এটা আমি আমার আম্মুর মুখে শুনেছি গ্রামের বাড়িতে এটা হচ্ছে কয়েকটা বাড়িতে | কিছু না পারি পানি দিয়ে মানুষকে সাহায্য করতে পারি এটাই সবার কাছে প্রত্যাশা আমার | কোথাও স্বস্তি নেই কারণ পুকুরের পানি গরম নদীর পানি গরম আর ছাদে ট্যাংকের পানি তো আরো গরম পানি জমিয়ে রেখে গোসল করতে হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষা নিচ্ছে | আমাদের সকলের উচিত হবে আল্লাহ কে বারবার স্মরণ করা এবং এই তাপ থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে কমিয়ে দেয় | বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখলাম দোয়া করা হচ্ছে বৃষ্টির কারণে | যেটা দেখে আমার অনেক ভালো লাগছে যে আল্লাহকে বারবার স্মরণ করলে আল্লাহ আমাদের ডাক শুনবে |

বন্ধুরা, আমি আশা করব আমার আজকের ব্লগটা আপনারা দেখেছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন | আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন | আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন | আপনার আমার পাশে থাকলে আমরা সামনের পথ চলার সহজ হয়ে যাবে আপনাদের মাধ্যমে তাই আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন না আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য | আমি আবারো বলছি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো একে অন্যের খেয়াল রাখব | এমন কোন কাজ জীবনে করব না যাতে করে আমার কারনে অন্য একটা মানুষের ক্ষতি হয় এই প্রত্যাশায় আজ আসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ |