দীর্ঘদিন পর বাড়ি গিয়ে আম্মুর হাতের রান্না খেলাম|

nimni(71)
Published in
#my
Words
141
Reading
1 min
Listen
Play
3y

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি| বেশ কিছুদিন পর আসলে আপন ঠিকানায় তাই ভালোলাগাটা অনেক বেশি এখন আমার নিজ বাড়িতে আপন ঠিকানায় বেশ আনন্দঘন মুখর পরিবেশে আমি নিজে অনেক আনন্দিত| আমি যখন বাসা থেকে আসি তখন আমাকে আমার চাচা শ্বশুর বলছিলেন কোথায় যাচ্ছ আমি বলছিলাম বাসায় যাচ্ছি | চাচা আমাকে বলল কোন বাসায় যাচ্ছ আমি বললাম কেন আমার বাসায় যাচ্ছি তখন চাচা উত্তরে বলল এটা তোমার বাসা |বল বাপের বাড়ি যাচ্ছ আসলেই তাই মেয়েদের নির্দিষ্ট কোন নিজের বলতে কিছু নাই| বাপের বাড়ি বাপের বাড়ি বলতে হয় যাচ্ছি শ্বশুরবাড়িতে তো সব সময় থাকতেছি সেটা কেউ শ্বশুরবাড়ি বলতে হয় আমার তো কোনো ঠিকানা নাই| মন খারাপের কোন কথা নাই এটা কারণ মেয়েদের জীবনটাই আসলে এরকম |আমি আমার ভালোলাগা গুলা আপনাদের সাথে শেয়ার করি আশা করব আমার এই ভালোলাগা থেকেই যে ব্লগগুলো আমি আপনাদের মাঝখানে শেয়ার করি| সেগুলো আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে থাকবেন যাতে করে আমার সামনের পথচলা গুলো অনেক সহজ হয়ে যায় |আপনারা আমার সাথে থাকলে আমার সামনের পথ চলা গুলো সহজ হয়ে যাবে চলেন বন্ধুরা দেরি না করে ঝটপট করে দেখে ফেলি আজকের ব্লগটি আজকের ব্লগের সাথে আমি কিন্তু একটি রেসিপিও শেয়ার করেছি আমার মায়ের হাতের রোস্ট রান্না |

আমি আশা করব আপনাদের কাছে আমার ব্লক টি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্ট অপশনে আপনার মতামতি জানাতে পারেন |আজকে আমি যে রেসিপিটি শেয়ার করেছিলাম চিকেন রোস্ট রান্না করা আমার আম্মুর হাতের আমি আশা করব এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে| কারণ বাসায় যখন কোন কিছু না থাকে শুধু একটা রেডি প্যাকেট মসলা দিয়েই কিন্তু রোস্টার রান্না করা যায় |যেটি আজকে আমার আম্মু রান্না করেছে টক দই বাসায় না থাকলেও কিন্তু পাউডার মিল্ক আর লেবু দিয়ে খুব সুন্দর করে টক দই তৈরি করে রোস্ট রান্না করা যায় |যেটি আজকে আমরা দেখেছি আমার আম্মুর চিকেন রোস্ট রান্না করার রেসিপিতে |আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল |সাদা পোলাওয়ের সঙ্গে চিকেন রোস্টটা খেয়েছিলাম আজকে শুক্রবার ছিল তাই আম্মু চিকেন রোস্ট আর পোলাও করেছিল| আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |