HAPPY SISTER DAY.......

nimni(71)
Published in
#my
Words
751
Reading
4 min
Listen
Play
3y

image.png

হ্যালো এভরিওয়ান ,কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আজকে ছোট্ট একটি গল্প শেয়ার করি কাছের মানুষ কিভাবে দূরে সরে যায় নিজের স্বার্থর কথা চিন্তা করে, আসলে কথায় আছে দুধ কলা দিয়ে কালসাপ পুষলে ছোবলটা নিজেকেই খাইতে হয় আর ছোবলটা ঠিক দেয় কপালের মাঝখানে যাতে করে আপনি আর পেছনে ঘুরে সাহায্যের হাত না বাড়াইতে পারেন কারো কাছে বেঁচে থাকাটাই যেন আপনার কাছে একটা অভিশাপের মত মনে হবে |

image.png

আজকে আমি যে কথাগুলো বলব এই কথাগুলো শুধু আমার মনের কথাগুলোই না আমি সকলের উদ্দেশ্যে করেই কথাগুলা শেয়ার করব যাতে করে আপন মানুষের কাছ থেকে আপনারা কখনো কষ্ট না পান কোথা থেকে আসলে শুরু করবো আমি বুঝতে পারছি না তাই যতটুকু আমার এখন খুব শেয়ার করতে ইচ্ছা করছে আপনাদের সাথে এতোটুকুই বলি আজকে বোন দিবস, পৃথিবীর সকল ভাই বোন যেন ভালো থাকে এই দোয়াই করব যেন তাদের মধ্যে সম্পর্কের কোন ঘাটতি না হয় |

image.png

আমার আসলে কোন বোন নেই তবে হ্যাঁ ফুফাত চাচাতো অনেকগুলা ভাই বোন আছে তাই সবাইকে আমি খুব আপন মনে করি আমরা সবাই একসাথে খুব ভালোভাবে খুনসুটিতে মেতে যাই অনেক বড় হয়ে গিয়েছি তারপরও যেন মনে হয় শৈশব ফিরে পেয়েছি কোন একটা অকেশন হলেই সবাই এক হয়ে যায় ঈদ পার বনতো আছেই ছোটবেলা থেকেই আসলে একসাথে বেড়ে ওঠা হয়েছে সুখ, দুঃখে কষ্টে এক একে অপরের পাশে থাকা কাছাকাছি থাকা একজন একজনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা কিন্তু একমাত্র আপন বোন থেকে আশা করা যায় যেহেতু আমি মেয়ে এবং আমি বড় তাই ছোট বোনদের প্রতি আমার দায়িত্ব যেন অনেক বেশি আমার কাছে মনে হয় |

image.png

ঠিক তেমনি আমি আমার বোনকে অনেক ভালবাসতাম অনেকগুলা কাজিনের মধ্যে আমার একজনই ছিল স্পেশাল সে কোন একটা কারণে আমাকে ভুল বুঝে কিন্তু আমি আসলে কোথাও ভুল ছিলাম না সে জিনিসটা আমাকে কষ্ট দেয় আর আজকে বোন দিবস তাই মনে হইল এ কথাগুলো আমি শেয়ার করে আমি আমার পেজে বন্দিবাসটিকে উপলক্ষ করে বন্দী করে রাখি তাই আসলে মনের কথা গুলা বন্দী করা
আসলে কেউ চাইলেই দূরে সরে যাইতে পারে না মনের কোন একটা কোনায় কিন্তু রয়ে যায় বাসা বেধে সেখান থেকে কিন্তু সরানো যায় না যদি সেটা ভালোবাসা হয়|

image.png

ওর প্রতি আমার একটা ভালোবাসা যেন আমারই একটা কোনায় রয়ে যায় তাই বারবার যেন ওর কথা মনে পড়ে আমি চাইলেও ভুলতে পারিনা আমি ভোলার অনেক চেষ্টা করেছি কারণ একই সাথে আমরা চলেছি ঘুরেছি ফিরেছি মনের কথা আনন্দ ভাগাভাগি করে নিয়েছি আজও আমার থেকে অনেক দূরে কথা হয় না অনেক বছর দেখাও হয় না তাই যেন আজকের এই দিনটাতে আমার প্রথমেই আমার ছোট বোন আমাকে উইশ করে আপু আজকে বোন দিবসের তোমাকে শুভেচ্ছা আমার ছোট বোনটা আমাকে উইশ করেছে কিন্তু আমার চোখে ভাসছে আমার ভালোবাসার বোনের চেহারা যে আজকে হয়তো ও আমরা একসাথে থাকলে বাইরে ঘুরতে যাইতাম খাওয়া হয়তো মনের অনেক কথা জমানো আছে ওগুলা বলা হইতো ভুল বোঝাবুঝিটা আসলে কিছুই না নিজের স্বার্থে আঘাত করলে সবাই সরে যায় আমি এখন এটাই মনে করি |

image.png

তবে বিনা কারণে কেউ যদি আমাকে ভুল বোঝে এটার মাশুল তো আর আমি দিতে যাব না তাই না তাই ভুল বোঝাবুঝির মধ্যে না থেকে সকল ভাই-বোনেদের উচিত নিজেদের মধ্যে ঝামেলা গুলা ক্লিয়ার করা তাতে করে হয়তো বা আজকে আমি যে উপলব্ধি করতেছি আমি আমার দিক থেকে পুরা ফেয়ার কিন্তু সে আমাকে ভুল বুঝেছে তার কথা ভেবে আমি একবারের জন্য কষ্ট পাচ্ছি না শুধু মনে হচ্ছে যে কেন এরকম হইল কেন একে অপরের প্রতি কেন অন্য মানুষ বিষিয়ে তুললো কথায় আছে তিনজন ব্যক্তি যেখানে থাকবে সেখানে যাবেন না আগে বুঝতাম না এখন বুঝতে পারি কোন সম্পর্কের মাঝখানে যদি তৃতীয় ব্যক্তির ঢুকে তাহলে কিন্তু সে সম্পর্ক টার টিকে না ঠিক তেমনি আমার বোনের সাথে আমার সেই ঘাটতি টাই হয়েছে তৃতীয় ব্যক্তির কথা শুনেই ভুলে চলে গিয়েছে আজকে এত বছরের সম্পর্ক হয়তোবা আমার কথা মনে করছে আজকে নাও মনে করতে পারে আর সে তার সংসার নিয়ে তার ফ্যামিলি নিয়ে হয়তো সে অনেক ভালো আছে আমিও ভালো আছি কিন্তু ওই যে ভালোবাসাটা যে রয়ে গেছে তাই যেকোন ভাবে নিজের মন থেকে সরিয়ে ফেলতে পারছি না |

image.png

বোনের প্রতি ভালবাসাটা অবশ্যই থাকবে মনের একটা কোনায় লুকিয়ে একই শহরে থেকে হয়তো দেখা হবে না কথা হবে না দূর থেকে দেখব ভালো চাইবো কারো মাধ্যমে হয়তো শুনবো সে ভালো আছে এটাতেই যথেষ্ট আমি কখনো চাইনি আমার বোনের সাথে আমার সাথে সম্পর্ক নষ্ট হোক তারপরও যখন এতখানি ঘাটতি ঘটে গেছে তাই সময় থাকতে সময়ের কদর দিতে হয় অসময়ে কান্না করে আসলে কোন লাভ হয় না |

জীবনে চলার পথটা আসলে অনেক কঠিন একটা মানুষের সাথে অনেকটা সময় পার করে আসার পর একা চলাটা কষ্ট হয়ে যায় তবে স্বার্থপর হলে সেটা এক মিনিটের জন্যও না যে আপনার ঘাড়ের উপর দোষ দিয়ে নিজে ভালো থেকে অন্যের সামনে বুক ফুলিয়ে আপনারই বদনাম করবে আজ এ পর্যন্তই কথায় অনেক কথা বলে ফেলেছি বোন দিবসটাকে স্মরণ করলাম | আজকে আমি যে ছবিগুলা শেয়ার করেছি পুতুলের এই ছবিগুলো কিন্তু আমি আমার বোনের কথা মাথায় রেখেই তুলেছিলাম কারণ এই বার্বি ডলগুলা আমারও যেমন পছন্দ আমার বোনেরও ঠিক তেমনি পছন্দের ছিল আর এই পুতুলগুলো যখন দুইটা ছিল তিনটা ছিল একসঙ্গে তখন বারবার ওর কথা মনে পড়ছিল তৃতীয় ব্যক্তি মাঝখানে ঢুকেই কিন্তু সম্পর্কের এতখানি করল তাই সবসময় খেয়াল রাখবেন তৃতীয় ব্যক্তি যেন কোন সম্পর্কের না যায় তাতে করে নিজেরা এবং নিজে ভালো থাকতে পারব |

HAPPY SISTER DAY....... | Ecency