আসসালামু আলাইকুম ।
আমি নাজনীন সুলতানা নাজমা।আমরা দুই বোন দুই ভাই। আমি আমার ভাই বোনের মধ্যে সবচাইতে বড়। আমাদের চার ভাই বোন আর আব্বু আম্মুর একটা ছোট্ট কুঁড়েঘর আছে । জাকে খুব সহজ ভাষায় সুখের নীড় ও বলা যেতে পারে ।আমরা ঢাকায় থাকি।
আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে কঠিন কাজ টা কি যদি কেউ আমাকে জিজ্ঞেস করত তাহলে আমি ১সেকেন্ড ও নষ্ট না করে তাকে বলে দিতাম পৃথিবীর সবচাইতে কঠিন কাজ টা হল নিজেকে বর্ণনা করা।আমার মতে যে মানুষটা চোখ বন্ধ করে অন্যকে বর্ণনা করতে পারে বড় বড় কবিতা লিখতে পারে কিংবা পরীক্ষার সময় ও যার ১সেকেন্ড নষ্ট হয় না অন্যকে বিরক্ত করতে তাকে ও যদি বলা হয় নিজের সম্পর্কে কিছু বলুন সেই মানুষটা ও পেছনের চুল চুলকে ভ্রু কুচকে বলবে ভাই আমার সম্পর্কে আর কি শুনবেন কীই বা বলার আছে । তেমনই আমি ও লিখাটা লিখার সময় ভাবছিলাম নিজেকে উপস্থাপন করতে কি লাগে কি বলতে হয় কি বললে হাজারটা অচেনা মানুষের মধ্যে নিজের পরিচয় বানান যায়।ছোট বেলা থেকেই আমি একটু লুকিয়ে থাকতে পছন্দ করি ।সবার সামনে আসতে একটু লজ্জা ও পাই বটে।আমার মা বলে কথা না বলেও অনেক সময় অনেক কিছু বোঝানো যায় ।নীরবতার মধ্যে ও নাকি অনেক উপন্যাস লিখা যায় ।আমি বরাবরই সে চেষ্টাই করেছি ।
আমরা দুই বোন খুব ঘুরতে পছন্দ করি।যদিও আমাদের ফ্যামেলী ট্রিপ খুব কমই হয়। ছোট বেলা থেকেই আমি একটু লিখতে পছন্দ করি।আমি যাই করি না কেন আমার মা আমাকে সব কাজেই অনেক বেশি সঙ্গ দেন।