আসছো
নাজলী সুলতানা
পেয়েছি খবর আসছো তুমি
হৃদয় টানটান ,
বাতাসে তনুর গন্ধ আজি
দুয়ার উঠোন ঘরে সাজি
আসিছে আসিছে মন প্রাণ
হৃদয় টানটান ।
পেয়েছি বারতা নতুন করে
প্রাণের পর প্রাণ ,
তুমিই প্রিয় পঞ্চপ্রদীপ
অঙ্গে অঙ্গে জ্বালাও দীপ
আলোয় পুণ্যস্নান
হৃদয় টানটান ।
আমার মন প্রকৃতির ছয় ঋতু
বর্ণে গন্ধে রসে ঘ্রাণ ,
জীবন তরীর পালে হাওয়া ,
যত কিছু সব চাওয়া পাওয়া
শ্বাসে শ্বাসে অম্লান
হৃদয় টানটান ।