আমারও ইচ্ছে করে

najle(40)
Published in
#partiko
Words
64
Reading
1 min
8y

মাথা উচুঁ করে বাচঁতে
আমারও ইচ্ছে করে।
স্বাধীন হবো মুক্ত হবো
উড়ে যাবো দূর আকাশে।

নিজের অজান্তে কখনও
হারাবো দূর সীমান্তে।
ছুটে চলে যাবো ফসলের বুকে
হারিয়ে যাবো সোনালী ধানের শিষে।

হয়তো হারাবো কৃষানীর ঘামের মাঝে,
আকাশের বুকে ঠাঁই করে নিবো
মেঘের সাথে মিতালি পাতবো।

তবুও চলে যাবো তোমাদের ছেড়ে দূর বহুদূরে।
মনে রেখো নাজলী হেরে যায়নি
জিতে গেছে বরাবরই।

আমারও ইচ্ছে করে | Ecency