What is life?

najle(40)
Published in
#partiko
Words
133
Reading
1 min
8y

জীবন কি ??
*********
নাজলী সুলতানা

আমি জীবনকে খুঁজি
জীবন কেমন ---
সারাদিন মোট বয়ে
যে শ্রমিক সন্ধ্যায় সামান্য
কিছু টাকার খাবার খেয়ে
তৃপ্তির ঢেকুর তুলে সুখ নিদ্রায় ঘুম যায়।

এটাই কি জীবন ?

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
যে কৃষক মাঠে ফসল ফলায়
অর্ধেক তুলে দেয় মহাজনের গোলায়,
কপালের ঘাম মুছতে মুছতে ঘরে ফেরে ।

এটাই কি জীবন ?

সারাদিন ধনীর ঘরে ভালো মন্দ
কুটনা কুটে রান্না করে,
বাসন মেজে কাপড় ধুয়ে
ঘরে ফিরে শুকনা রুটি আধপেটা খেয়ে
বাল বাচ্চা সাথে নিয়ে মশার কামড়ে
রাত পার করে অভাগিনি মা ।

এটাই কি জীবন ?

নাকি বিলাস বহুল বাড়ি, গাড়ি,
চাকর, নকর ভূরিভূরি সোনার গহনা
শাড়ী, চুড়ি দামি পালঙ্কে নিদ্রা ।

এটাই কি জীবন ?

তুমি বলতে পার কি মাধব ?
জীবন কি ?
জীবন কি শুধুই বেঁচে থাকা ??