নতুন দিনের নতুন আশায়
স্বপ্নে বিভোর ভালবাসায়
দুটি প্রাণ এক হয়েছে
প্রেমের দানে ঘর বেঁধেছে।
জীবনের সাধ নিল তারা
জড়িয়ে নিয়ে দুজন দুজনায়
এমনি অনেক ভালবাসা
এমনি শত দুখের কথা
শুনেছি কত আমার কানে
বর কনেরে দোয়া শেষে
দুটি প্রাণেস্বপ্ন আঁকে
পথ চলতে থাকে।
সে পথ কেমন হল
বিরহ না জ্বালা এলো
জানেনা আর তেমন লোকে
সুখ দুখেতেই জীবন চলে
নদীর মতোই ভেঙে গড়ে।
একটি সকাল একটি ভোর।