অসম এক প্রেমের তোরে
জীবন আমার গেল ভরে
সকাল সন্ধ্যা দিবা নিশি
সবকিছুতেই ভাবি তারে।
রাত দুপুরে তার ভাবনায়
আমার চোখের ঘুম টা পালায়
রোজ অফিসে কাজের ভীরে
তাকেই ভাবি ঘুরে ফিরে।
কি জানি কি সেও আমায়
রোজ রেখেদেয় তার ভাবনায়
সেও কি কোনো কাজের ফাঁকে
আমার ধ্যানে মগ্ন থাকে।
ভালবাসি এতই তারে
বলতে শুধুই ইচ্ছে করে
কি জানি কি তার মনেও
একই কথা ঘুরে ফেরে।
ভুল বুঝ না লক্ষ্মী সোনা
করবো না কো প্রতারণা
ভালবেসে হাতটি ধরো
জীবন আমার ধন্য করো।