বিরহ-গোলাপ

najle(40)
Published in
#partiko
Words
165
Reading
1 min
8y

বিরহ-গোলাপ

গোলাপ
তুমি যাও ঝরে যাও
আমি কিছুই বলবোনা
কুঁড়ির আশায় নুড়ি পথে
আমিতো আর চলবো না।

তোমার রূপের যত সুধা
মেটাত মোর হৃদয়-ক্ষুধা
ভরিয়ে দিত প্রাণ--
সবই তুমি নাও ফিরিয়ে
যেথা খুশি দাও ছড়িয়ে
তোমার যত দান।

তব রূপের সুধায় মুগ্ধ হয়ে
স্নিগ্ধ-চোখে থাকবো চেয়ে
সে সুযোগ আর চাইব না--
সাঁঝের বেলার মান-অভিমান
তোমায় নিয়ে মোর যত গান
আমিতো আর গাইবো না।

তব তীক্ষ্ণ কাঁটার অনুরোধে
বেলা শেষের প্রোঢ় রোদে
আমিতো আর হাসবো না--
শাদা মেঘের ভেলায় চড়ে
অনুরাগের প্রেম-সাগরে
তোমায় নিয়ে ভাসবো না।

শিশির-ভেজা শীত কাননে
বেহান বেলার রৌদ্র-স্নানে
ঐ রূপ আর দেখব না--
মিছে মায়ার ক্ষণিক সাড়া
তোমায় নিয়ে পদ্য-ছড়া
আমিতো আর লিখব না।

এইত জীবন বালির বাঁধ
কচু পাতায় পানির সাধ
কখনও কি মিটবে?
আমি ঠিকই চলে যাব
স্মৃতির পাতায় ধূসর হব
আমায় কেমনে ধরে রাখবে।

গোলাপ তুমি যাও ঝরে যাও
আমায় তুমি যাও ভুলে যাও
ঠিকই কেউ আসবে--
পুরনো ভিটায় নতুন মালী
তোমায় ভালবাসবে
নতুন সুরে হাসবে।

আমায় কেন ধরে রাখবে?
বল,
কেন আমায় ধরে রাখবে????

https://s3.us-east-2.amazonaws.com/partiko.io/img/najle-j0mindw0-1536070495647.png

বিরহ-গোলাপ | Ecency