নীলাকাশ, তুমিতো পর নও?
হাজার বছরের আপন তুমি,
তোমার মাঝেই আমার সত্ত্বা
মিশে আছে- হাসছো কেনো?
হয়তো আমার কথা শুনে......
পাগল ভাবছো আমায়???
আমি পাগল নই, তোমার রঙে
নীলাভ আমি, খুব বেশি নীলচে,
ঠিক তোমার মতো!!!
হাজার বছর ধরেই তোমার রঙে
রাঙিয়েছি আমায়, তোমায় আপন ভেবে।
মাঝে মাঝে ঝড় উঠে, তুমি কালো হও,
এ তো নীলের আরেক পিঠ,
জানো তুমি? আমিও কালো হই
নীলের বেদনায় কালো; ঘোর অমানিশায় কালো;
তোমার মতো ধ্বংশলীলায় মাতি- তবে মনে মনে!
প্রকাশ্য লীলায় সাহস নেই, ভাই।
আমি সত্যিই তোমার মতো- ক্ষুদ্র পরিসরে।