অতটা খারাপ হতে চাই নাই আমি
যতটা খারাপ বলছো তুমি
পৃথিবীর যত কষ্ট কুড়িয়ে এনে তোমাকেই বুঝি দিয়েছি ?
বিশ্বাস করো আমারও ইচ্ছে করে তোমাকে
সুখের নাগর দোলায় চড়াতে
আর সেই গর্বের ভারে তোমার সামনে নতজানু হয়ে বসে থাকতে।
দেখতো তোমারও কি কোন পাপ আছে !
যখন একলা চেয়ে থাক আকাশের দিকে
জোছনায় কত অমসৃন দেখা যায় তোমাকে
মনে হয় তুমি আকাশের থেকে খসে পড়ছো নিচের দিকে ।
তোমার কষ্টের গর্জন তোমার বিরক্তি তোমার ঘৃনা
আর রান্না ঘরে তোমার বিষন্ন ভাবনা
তোমার হাতের সাদা রুটি আর ডালভাতে অভ্যস্ত আমি---
বোকা চোখে চেয়ে থাকি তবু শুধু তোমাকেই দেখি ।