কবি মনে ভাবনা গুলো
হৃদয় জুড়ে সুর তুলে,
ছন্দ তালে পয়ার লয়ে
নৃত্য করে প্রাণ খুলে।
কবি খুঁজে ভাবের ঘোরে
মনের ভিতর ছন্দ লয়,
ভাবে বসে কেমন করে
অন্ত্যমিলে পদ্য হয়।
ভাবতে গিয়ে এসব নিয়ে
কালো চুলে পাক ধরে,
জীবন কাটে ছন্দ খুঁজে
ভাবের উপর ভর করে।
সবাই যখন ঘুরে বেড়ায়
সুখের পিছে প্রাণ খুলে,
কবি তখন দুচোখ বুঁজে
হৃদয় বীণায় সুর তুলে।
ভাবের ঘোরে সব হারিয়ে
সর্বহারা কবি মন,
আঁখিবুঁজে ছন্দ খুঁজে
পদ্য লেখে সারাক্ষণ।
তাং-০৩-০৯-০১৮ইং।