হারিয়ে গেছি গহীন বনে
খুঁজতে গিয়ে মনি,
মনির দামে পেলাম আমি
ভালবাসার খনি।
চাঁদের পাহাড় হাত
বাড়িয়ে ডাকছে ইশারাতে,
তোমায় দিব বুকটি খুলে
চাঁদটি ছিঁড়ে হাতে ।
চাঁদের বুড়ি মুচকি হেসে
কানে কানে কয়,
তোমার রুপে মুগ্ধ হয়ে
ঝর্না কাছে চায়।
সাগর বলে ও রুপসী
একটু আসো কূলে
তোমায় ভিজে যাই পালিয়ে
গভীর সমুদ্রে।
গভীর রাতে জ্যোৎস্না ভাসে
নদী ভরা জলে,
হীরা,চুনি,পান্না দিব
আয়না একটু কোলে।
ঢেউয়ে ঢেউয়ে ঝিনুক শামুক
বালির মধ্যে যায়,
শ্যাওলা এসে ভাসিয়ে রাখে
উঠনা আমার গায়।
রাত পোহাব চন্দ্ররাতে
কাজলা দিঘীর পাড়ে,
দোয়েল কোয়েল শিস দিয়ে যায়
সকাল আহ্বানে ।
রচনাপ্রকাশঃ ১৭/০৯/১৮