Life sea(poem)

najle(40)
Published in
#partiko
Words
89
Reading
1 min
8y

জীবন সমুদ্র

        নাজলী সুলতানা 

ভেসে ভেসে যাই আমি কোন দুরে
জীবন সমুদ্রে
ভাগ্যের নৌকায় চড়ে
হাল নাই পাল নাই ভেসে যাই স্রোতে
কোন মাঝি সে
জানিনা কোথায় ভিড়াবে আমারে কোন কিনারে ।

ভেসে বেড়াই জীবন সমুদ্রে
ভাগ্যের নৌকায় চড়ে
মাঝে মাঝে ঝড় আসে ঢেউ আসে
কে যেন ভাসায় ডুবায় এই আমাকে ।

যদি খুঁজে পেতাম নৌকার মাঝিকে
আমার আনন্দ বেদনা হাসি কান্নার কথা
বলতাম তাকে ।

ভাগ্যের নৌকায় চড়ে
ভেসে ভেসে যাই আমি কোন দুরে
জীবন সমুদ্রে ।

সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭ ।

Life sea(poem) | Ecency