এমনে ভাবছি যত রেখেছি অন্দরে,
সময় কি তা বুঝে চায় যে আরও কাছে।
মনের ই মায়াতে চোখের ভাষাতে,
বাঁধা কি ছিলে মনে সুদূর অতীতে।
নিশিতে নিরালায় গোপনে জানালায়,
বারে বারে ভাসে মনে মিলনের আশকারায়।
দু' হাতে বাঁধিবো হৃদয়ের অলিন্দে,
হারিয়ে যাবে মন আনন্দের সাগরে।
শিশিরে কুসুম সুভা প্রভাতী আলোতে,
তোমাকে দেখি আমি আপন মায়াতে।
রূপের মাঝে তুমি অপরূপ সৌরভ,
আজও রেখেছি ধরে এটাই আমার গৌরব।
(১৪/০৯/২০১৮)