আসছে পবিত্র রমজান মাস। আর এ মাসের সমস্ত আয়োজনে আপনাদের পাশে থাকছে WowBox
ইফতার বা সেহরির সময়সূচী
সঠিক সময়ে ইফতার আর সেহরি করে নিতে প্রতিদিন চোখ রাখুন WowBox-এ দেওয়া প্রতিদিনকার ইফতার ও সেহরির সময়সূচীতে।
হেলথ টিপস
সিয়াম সাধনার মাসে স্বাস্থ্যের প্রতি চাই বাড়তি যত্ন। তাই স্বাস্থ্যের সুরক্ষায় নানা উপকারি পরামর্শ থেকে শুরু করে বিশেষজ্ঞ ও ডাক্তারদের পরামর্শ পর্যন্ত সবই পাবেন WowBox-এ! আর কী চাই!
ফ্যাশন
ঈদের সেরা পাঞ্জাবিটা কোথায় পাওয়া যাচ্ছে? শাড়ি, নাকি সালোয়ার কামিজের ট্রেন্ড চলছে? কোন জিনিসটা এবার নতুন এসেছে? এই সময় এসব নিয়ে তো ভাবতেই হয়। এসব তথ্য জানতেও নানান জায়গায় ঘুরে বেড়াতে হবে না আপনাকে। কারণ ‘ফ্যাশন’ আর ‘মেনস ফ্যাশন’ তো আছেই!
রেস্টুরেন্ট রিভিউ
পরিবার আর বন্ধুদেরকে একসাথে নিয়ে কোন রেস্টুরেন্টে সেহরি বা ইফতারের কথা ভাবছেন এবার? কোথায় চলছে রমজান মাসের বিশেষ ছাড়? এসব জানতে চোখ রাখুন ‘রেস্টুরেন্ট রিভিউ’-এ।
তারকার কথা!
পছন্দের তারকা কী ভাবেন রমজান মাস নিয়ে? কী-ই বা তার ঈদের পরিকল্পনা? এসবের পাশাপাশি রোজা আর ঈদকে ঘিরে তার ছোটবেলার মজার গল্পগুলোও শুনতে পাবেন ‘সেলিব্রেটি ইন্টারভিউ’-এ!
টিভিতে ঈদ আয়োজন
রোজার শেষে ঈদের আনন্দকে শতগুণে বাড়িয়ে দিতে আসছে কোন কোন নতুন সিনেমা আর গান? পছন্দের শিল্পীর কোন অ্যালবামের খবর শোনা যাচ্ছে কি? এসব খবরও আপনার হাতের আঙ্গুলে পৌঁছে দেবে WowBox!
টিপ অব দ্য ডে
বাজারে গেলে কোন ফলটা ভালো, কোনটা অস্বাস্থ্যকর- তা বুঝবেন কী করে? এ নিয়েও নেই ভাবনা! WowBox বলে দেবে আসল-নকল চেনার উপায় থেকে শুরু করে সারাদিন সতেজ থাকার কৌশল পর্যন্ত নানা খুঁটিনাটি!
সাজগোজ
রোজার শেষেই কিন্তু ঈদ! আর ঈদের আনন্দে সামিল হতে সাজগোজটা কেমন হবে, তা নিয়ে তো ভাবতেই হয়। এই সম্পর্কে পরামর্শ দিতেও আপনার সাথে থাকছে ‘সাজগোজ’, আর ‘বিউটি টিপস’!
বাজার-সদাই
প্রতিদিনের বাজারের হালচাল, কোন খাবারের দাম কমলো, কোন খাবারের দাম বাড়লো, কোথায় কী পাওয়া যাচ্ছে- এসব নিয়েও থাকছে না বিভ্রান্তি। কারণ প্রতিদিনকার এসব খবরাখবর মিলবে ‘বাজার-সদাই’-এ!
রেসিপি
বাসায় মায়ের সাথে মিলে ইফতারির জন্য নতুন কিছু বানাতে চাচ্ছেন? ইফতারির ঐতিহ্যবাহী খাবারগুলোই বা কীভাবে বানানো হয়? এই রেসিপি-ও মিলবে WowBox-এ!
রোজার মাসের গল্প
আর সিয়াম সাধনার মাসে সংযম আর সহমর্মিতার চমৎকার সব গল্প শুনতে দেখুন ‘শর্ট স্টোরি’ আর ‘ছবিওয়ালার ডায়েরি’-তে!
তাহলে আর কী চাই! আসছে রোজার মাসে সাথে থাকুন WowBox-এর, আর জীবনকে করে তুলুন আরও সহজ!