কুয়েতে পাপুলের কারাবাসের মেয়াদ বাড়ল

n89(15)
Published in
#bd
Words
68
Reading
1 min
Listen
Play
6y

image.png

কুয়েতে আটক বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের কারাবাসের মেয়াদ বাড়িয়েছে দেশটির আদালত। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পাপুলকে আরও অন্তত দুই সপ্তাহ কেন্দ্রীয় কারাগারেই থাকতে হচ্ছে।এই সংসদ সদস্যের আইনজীবীর আরজি ছিল যে কোনো শর্তে জামিন আদায়ের। কিন্তু পাপুল আচমকা রিমান্ডকালে দেওয়া স্বীকারোক্তি পুরোটাই অস্বীকারের চেষ্টা করেন। দাবি করেন, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারো সঙ্গে তার ঘনিষ্ঠতা বা লেনদেনের কোনো সম্পর্কই ছিল না! কিন্তু আদালত এ সব বক্তব্য আমলে নেননি।

কুয়েতে পাপুলের কারাবাসের মেয়াদ বাড়ল | Ecency