" অক্ষরবিশিষ্ট অশিক্ষিত "

Words
637
Reading
3 min
Listen
Play
6y

আজ শোনাবো আমার বোনের মনের কথা, এখনকার সমাজ, নারী ও তার ভাবনা!
চলুন শুরু করা যাক! তার মত করে তার ভাষায়....!
IMG20201003WA0003.jpg

আগেই বলে নেই আমি তথাকথিত নারীবাদী নারী নই ;
আগেই বলে নেই আমার এই কথা গুলো সবার জন্য নয় ;
আজকে কোনো গুছানো কথাও বলবো না !!

সময় থাকলে পড়বেন , বুঝার চেষ্টা করবেন এই আশাই করবো ...যেহেতু আমার সাথে কোনো অশিক্ষিত মানুষ অ্যাড নাই তাই আশা করবো সবাই বিচক্ষণতার সাথে পড়বেন !! খারাপ কথা বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন 😅

#শিক্ষিত জাতির অশিক্ষিত হবার প্রয়াস
#শিক্ষিত জাতির শিক্ষাকে দমিয়ে রাখার প্রয়াস

নারীশিক্ষা !! হ্যাঁ !! অনেক বড় একটা কথা ..শিক্ষা প্রতিটা জনগণের মানবাধিকার ...দেশে শিক্ষার হার বেড়েছে , নারীশিক্ষার হার বেড়েছে ...আমার প্রশ্ন হলো , এই নারীশিক্ষার হার বাড়ার সাথে সাথে তথাকথিত শিক্ষিত পুরুষ নামক অমানুষের হার বাড়ার রহস্যটা কি ?! কেউ জানলে একটু জানাবেন , উপকৃত হবো !!

সব মেয়ের মূল স্বপ্ন সংসার করা থাকে না ভাই , অনেকের স্বপ্ন থাকে পৃথিবীটাকে দেখার , নিজের নামটাকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার , নিজের পরিবারের গর্ব হবার , বিশ্বাস কর ভাই তোদের সাথে প্রতিযোগিতায় যেতে চাই না আমরা , আমরা আমাদের মতন করে বাঁচতে চাই , অমুকের মেয়ে , তমুকের বউ এই পরিচয়টা সব মেয়ের কাছে সব না রে ...কিছু মেয়ে নিজের নামে বাঁচতে চায় , তাদের থেকে তোরা বাঁচার অধিকারটুকু কেড়ে নিয়ে খুনি হয়ে যাইস না !!

মেয়েরা প্রতিযোগিতায় যেতে না চাইলেও তোরা তো থামবি না , তোদের তো প্রমান করতেই হবে যে তোরা মেয়েদের থেকে এগিয়ে ..কেন ভাই ?! এতো চুলকায় ?!! প্রতিযোগিতায় নামবি ?! তাইলে দুইজনকে সমান প্লাটফর্মে দাঁড়াতে হবে তো , তাই না ?! শোন তাইলে তোরা , ঘর সামলিয়ে অফিস সামলাইশ , দুইটা একসাথে ব্যালেন্স করিস পরে এসে বলিস যে কে বড় কে ছোট !!

ভাই আমার মস্ত উদার !! তার বউকে সে কাজ করতে পারমিশন দিছে !! ভাই তুই কে ?! তুই তোর বউকে পড়াইসিস ?! খরচ দিছিস ?! ছোট থেকে বড় করসিস ?!! তুই পারমিশন দেওয়ার কে ?! আচ্ছা ভালো কাজ করসিস , উদার মন মানসিকতার কাজ করসিস যে নিজের বউকে কাজ করতে পারমিশন দিসিস !!
তোর বউও তো তোকে কাজ করতে পারমিশন দিসে , এইটা মাথায় আসে না ?!!

তোরা মেয়ে চাস শিক্ষিত , অথচ বউ চাস গৃহিনী ..এমন হয় না ভাই , গৃহিনী চাইলে অনেক মেয়ে আছে যারা গৃহিনী থাকার জন্য বসে আছে , তোরা শিক্ষিত হয়ে একটা মেয়েকে জীবিত লাশ বানাইশ না ....

তোরা শিক্ষিত মেয়ে ঘরের বউ করবি , আবার এও চাস যে ওই মেয়ে রান্না জানবে , ঘর সামলাবে , সব করবে , আর তার সার্টিফিকেট গুলো রেখে দিবে নাতিপুতিদের দেখাইতে ..অনেক মেয়ের কাছে এইটা স্বপ্ন হইতে পারে , কিন্তু যারা এইটাকে মানতে পারে না , যাদের স্বপ্ন অন্য কিছু তাদের কে দিয়ে জোর করে তোর ইচ্ছাগুলা পূরণ করিয়ে তোরা শিক্ষিত খুনি হয়ে গেলি না ?!!

তোদের সাথে আমরা প্রতিযোগিতায় যাবো না , নিজের স্বপ্ন পূরণ করে ঘরটা না হয় আমরাই সামলাবো , তোরা খালি পাশে থাক আর আশ্বাস টা দে যে " তুমি পারবা "
একটা ছেলের সফলতার পিছনে যদি একটা মেয়ে থাকে , তাহলে একটা মেয়ের সফলতার পিছনে একটা ছেলে থাকতে পারবে না কেন ?! তোরাও মানুষ , একটু মানুষের মতন আচরণ কর , বেশি কষ্ট হবে না , বিশ্বাস কর 😅


#মূল_কথা = যেইসব মেয়ে স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্নকে বাস্তব করতে চায় , ওই মেয়েগুলোকে ছেড়ে দে !! যারা গৃহিনী হয়ে থাকতে চায় , যাদের ঘরকন্নার কাজ করাই মূল স্বপ্ন তাদেরকে বিয়ে কর , তুইও খুশি ওই মেয়েও খুশি

একজন শিক্ষিত হয়ে শিক্ষাকে হত্যা করিস না , একজন মানুষ হয়ে আরেকটা মানুষকে জীবিত লাশ করে দিস না ...

মানুষ তো তুই , মানুষের মতন হ না ভাই !!
একটা মেয়েকে তোর ঘরে এনে তার স্বপ্ন গুলোকে তোরই বাড়ির চৌকাঠে পিষে দিস না !! তার স্বপ্নগুলোকে একটু বুঝার চেষ্টা কর , এর বদলে কি কি পাবি তা তুই ভাবতেও পারবি না , বিশ্বাস কর ...

একটাই অনুরোধ , কারো স্বপ্নগুলোকে মেরে দিয়ে নিজেকে শিক্ষিত খুনি প্রমান করিস না ভাই !!

" অক্ষরবিশিষ্ট অশিক্ষিত " | Ecency