Movie: নতুন ‘বব বিশ্বাস’ - The new 'Bob Biswas'

Words
384
Reading
2 min
5y

আসসালামু আলাইকুম



🎬 বব বিশ্বাস 🎬

images_4_.jpeg

Photo Source



Movie NameBob Biswas
DirectorDiya Annapurna Ghosh
Produced byGauri Khan, Sujoy Ghosh, Gaurav Verma
StarringAbhishek Bachchan, Chitrangada Singh
Release Date3 December 2021
CountryIndia
LaungageHindi
IMDb Rating7.1/10

Source



নতুন বব বিশ্বাস কেমন হল জানার আগে বলে রাখা প্রয়োজন যে এই লেখায় স্পয়লার থাকছে, নাহলে এই ছবি নিয়ে কথা বলা মুশকিল! শুক্রবার Zee5 প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত,দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালিত ছবি বব বিশ্বাস! শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত বব বিশ্বাসের স্মৃতি নিয়েই এই ছবি দেখতে হবে! অতএব তুলনা আসবেই!

  • ‘কাহানি’ মুভিতে বব সম্পর্কে আমরা খুব বেশি জানতাম না! শুধু এটুকু জানা যায়, সে একজন কনট্র্যাক্ট কিলার এবং LIC-তে চাকরি করা আপাতভাবে খুব সাধারণ একজন মধ্যবিত্ত নাগরিক! তার অতীত-বর্তমান, তার জীবন, কিছুই জানা যায়নি! সেই শূন্যস্থান পূরণ করার উদ্দেশ্য নিয়েই নতুন ছবির সূত্রপাত!"

  • গল্প:- ভয়াবহ দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছিলেন বব বিশ্বাস! দীর্ঘ আট বছর পর জ্ঞান ফিরেছে তাঁর! অবশেষে ছাড়া পান হাসপাতাল থেকে! স্ত্রী মেরি অথবা দুই সন্তান বেনি বা মিনির কোনও কথাই মনে নেই ববের! নতুন জীবনে ধীরে ধীরে যখন মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বব, তখনই হঠাৎ করে একদিন তাঁকে তুলে নিয়ে যান দুই পুলিশ কর্মী যিশু নারাগ এবং খরাজ সাহু! খুনি হিসেবে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয় ববকে!"

  • সুজয় ঘোষের কলমে ফের একবার জীবন্ত হয়ে ওঠে বব বিশ্বাস! তবে এবার ক্যামেরার পিছনে আর নিজে থাকেননি, বব বিশ্বাসের জীবন ছেড়ে দিয়েছেন মেয়ে Diya Annapurna Ghosh-এর হাতেই! এই ছবি ২০১২ সালে মুক্তি পাওয়া Vidya Balan, Parambrata Chattopadhyay, Saswata Chatterjee অভিনীত Kahaani-র প্রিক্যুয়েল!

  • 'ল্যাবে' এর দৃশ্য দিয়ে শুরু হয়েছিল কাহানি, এদিকে Bob Biswas-এর গল্প শুরু হয় একটি গোডাউনেরর ভিতর, যেখানে মজুত রাখা হয় Blue নামক ড্রাগ! টার্গেট স্কুল - কলেজ পড়ুয়ারা! এদিকে কোমা থেকে বেরিয়ে নিজের অন্ধকার ব্যক্তিত্বের সঙ্গেও ধীরে ধীরে পরিচয় ঘটছে ববের! সমাজের চোখে সে নিরীহ একজন বিমা এজেন্ট হলেও আদতে সে ভাড়াটে শ্যুটার!কাহানির সুর ধরেই, Bob Biswas-এর প্রেক্ষাপটও কলকাতা শহর! কয়েকটি জায়গায় গতি একটু স্লথ মনে হলেও, সিংহভাগ ক্ষেত্রেই টানটান চিত্রনাট্য! পরিচালক হিসেবেও প্রথম ছবিতে সফল সুজয়-কন্যা দিয়া অন্নপূর্ণা!অন্যদিকে ঘরোয়া মেরির চরিত্রেও অসম্ভব গর্জিয়াস Chitrangda Singh! 'সূক্ষ ইমোশন দারুণ ফুটিয়ে তুলেছেন তিনি! তাই পর্দায় চিত্রাঙ্গদাকে দেখলে একটাই আফসোস হবে কেন এত কম ছবি পান তিনি!

এবং

পরিশেষে বলাই বাহুল্য অভিষেক বচ্চন এই ছবির মাধ্যমে প্রমাণ করলেন তিনি দ্যা গ্রেট অমিতাভ বচ্চন এর পুত্র!"⚡🍁🎬