"কত কিছু বদলে যায় ... বছর দুয়েক আগে মাঝরাতে নিয়ম করে যার সাথে কথা হতো, তার সাথে আর যোগাযোগ নেই ... যার সারাদিনের ছোট ছোট সমস্ত গল্প শুনতাম মনোযোগ দিয়ে, সেই গল্প হুট করে শেষ হয়ে গেলো কবে যেন !!
মাঝে মাঝে যাকে খুঁজে না পেলে কষ্ট হতো, সে এখন কই হারালো - সে খোঁজও রাখা হয় না ... কষ্ট হয়? ... নাহ ... ওপাশটাতেও একই হাল ... নিয়ম করে যে খোঁজ নিতো, নিয়ম ভেঙ্গে অনিয়মে হারালো সে-ও !!
কত অভ্যাস বদলে গেলো ... কত গল্প অসমাপ্ত হয়ে শেষ হয়ে গেলো ... কত বর্তমান বিস্মৃতি হয়ে গেলো ... কত নিয়ম ভেঙ্গে এই আমি এখন আমার মত বেঁচে আছি ... সে-ও তারই মত বেঁচে আছে ... হয়তো !!
তারপরেও ঠিক কালই কেউ আমাকে বলবে, সে কখনো বদলে যাবে না ... আমিও প্রতিশ্রুতি দিবো, নিয়ম না ভাঙ্গার আর অভ্যাস না বদলানোর !!
তারপর একদিন সব প্রতিশ্রুতি ভেঙ্গেচুরে ভীষণ অনিয়মে ঠিকঠাক বদলে যাবো ... মাঝে মাঝে একটু আধটু কষ্ট আর অপরাধবোধ জন্মাবে, তারপর সব ঠিক হয়ে যাবে ... কিছুতেই কিছু যাবে আসবে না !!"