বিয়ে কর.... বিয়ে কর.... বিয়ে কর...
এই কথাগুলো আম্মা আমাকে দুই বছর ধরে বলে আসছে। বয়সতো আর কম হলো না 26 পার হয়ে গেছে। এলাকার লোক তো বুড়োগাধায় মনে করে। আর মা তো বাচ্চার মনে করে তবে বিয়ে করার কথাটা বলে মা এর সুবিধার্থে। বিয়ে করলে মা সঙি পায়।
আমিও তো মনে মনে খুজতাম সুন্দর রূপবতী হয়তো কোন এক নায়িকার মতন চেহারা হবে আমার বউ এর। নতুবা আমার কোনো এক বন্ধুর সুন্দর গার্লফ্রেন্ডের মতন আমার বউ হবে এমনটা ভেবে দিন কাটছিল।
হঠাৎ হুট করেই মেয়ে দেখা আর যে দেখা সেই কাজ। বিয়েটা করে ফেল্লাম ২০২১ এর এপ্রিলের ৪ তারিখে।
আর হ্যা আমার জীবনে কখনই ভালোবাসা আসেনি। ভালোবাসা? হ্যাঁ কোন ভালোবাসার কথা বলছি প্রেম, ডেটিং, বেড়াতে যাওয়া, গার্লফ্রেন্ড, মানে এইসব ভালোবাসার কথা বলছিলাম। মা-বাবা পরিবারে ভালোবাসা তো অফুরন্ত আমার মাঝে ছোট থেকে ছিল।
যাইহোক শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, যাওয়া আসা, দাওয়াত বাড়ি অনুষ্ঠান, দাওয়াত, নতুন জামাইয়ের দাওয়াত, ইত্যাদি অনুষ্ঠানের ২০ দিন শেষ হলো।নতুন রুটিনে নতুন নিয়মে জিবনের ব্যস্ত সময় আবার শুরু হল।
বউ আমার খুবই লাজুক কম কথা বলে। তবে কাজে-কর্মে খুবই চটপট সারাদিন কাজ করে। স্বামীর যত্ন সাশুরির যত্ন কিভাবে নিতে হয় তা বাপের বাড়ি থেকে ভাল করে শিখে এসেছে ।
এখন রমজান মাস চলছে গত শুক্রবার বউকে নিয়ে হঠাৎ করে ইফতারির পরে বেরিয়ে পড়লাম।কই যাবো কোথায় যাবো কোন নির্ধারণ না করেই শেষ মেশ গেলাম বাড়ির পাশের একটি সুপার মার্কেটের চটপটির দোকানের। চটপটির দোকান গুলোতে প্রাই সন্ধ্যার সময় জমজমাট আড্ডা বসে। এখানে সব দম্পতিরা, বান্ধবী বন্ধু, গালফ্রেন্ড বয়ফ্রেন্ড, আড্ডা জমায়, তাই সেই ধারে আমরাও গেলাম। এক কোনায় একটি টেবিল নিয়ে দুজনে বসে পড়লাম।
আগেই বলেছিলাম বউ আমার লাজুক সে আমার পাশে না বসেই মুখোমুখি ভাবে বসতেই বেশি সাছ্নদবোধ করলো।
চারিদিকটা একটু তাকায় একটু মিষ্টি হেসে আমায় বলল ""আমি কিন্তু চটপটি খেতে খুবই ভালোবাসি তুমি কি খাবা খাও""
আমিও একটু মিষ্টি হেসে উত্তর দিলাম ""তাই নাকি ঠিক আছে তবে আমিও চটপটি খাব""
কিছুক্ষণ পরে চটপটির অর্ডার দিলাম। চটপটি হাজির ও হয়ে গেল। চটপটি নিয়ে নাড়াচাড়া করতে করতে সঙ্কোচ বোধ করছিল পরে আমি বললাম কি হল খাও। সে আস্তে আস্তে করে অল্প অল্প করে খেতে শুরু করল সে খেতে খেতে হঠাৎ একটু মাথাটা উঁচু করে হেসে আবার চটপটি খাওয়া শুরু করলো আমিতা লক্ষ করলাম।
আমিও হাসতে হাসতে বললাম কি
"হলো ""হাসছ যে ""
সে বলল
"না কিছু না"।
এবং আরো হাসতে থাকলো মনে মনে তা আমি বুঝতে পারলাম।
আমারও মনে প্রশ্ন জাগলো এবং আমি প্রশ্ন করেও ফেললাম
""কেন হাসছো তুমি বল ""
সে চটপটি খেতে খেতে ভুরু দুটো ইশারা করে আমার পেছনের টেবিলের দিকে দেখিয়ে দিল।
আমি মাথাটা ঘুরে পিছনে দেখলাম দুটি যুগল একে অপরকে অতি ভালবাসার সহিত চটপটি খাওয়ায় দিচ্ছে। আমি বেপারটা বুঝতে পারলাম।
আমিও বউকে বলে ফেললাম
""তোমার মত নাকি দেখতো তাদেরকে ""
সে মুচকি হেসে বলল
"আমি কি করলাম "
আমি আর কিছু না বলে চটপটি খাওয়ার মনোযোগী হয়ে পরলাম।
খাওয়া শেষ এর একটি ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।
খাওয়া শেষে চটপটি দোকানের ওয়েটার এক প্যাকেট টিসু আমাদের টেবিলে রাখল।
বউ আমার দিকে তাকিয়ে একটু হেসে বললো থাম।
সে চেয়ার থেকে উঠে আমার পাশে বসলো এবং টিস্যু প্যাকেট থেকে একটি টিসু নিয়ে আমার মুখটা মুছিয়ে দিলো এবং হাসতে হাসতে বলল।
""এমন করে কি চটপটি খাই কেউ?ছোট বাচ্চার মতন?মুখে চোখে লাগায় শেষ ""
এতটুকু সময়ে এতটুক কথায় বুঝেছিলাম ভালোবাসা কাকে বলে কেনই বা মানুষ ভালোবাসে।
আমি ভালবাসা কি তা বুঝাতে পারবো না। তবে ভালবাসা অনুভব করেছি সে দিন।
।
ভালবাসার মানুষ গুলো বেচে থাকুক চিরদিন।❤️❤️
আমি ভাল লিখতে পারি না। লেখায় ভুলত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখার অনুগ্রহ রইল।
সবাইকে অনেক ধন্যবাদ..