RE: RE: Do you Know any Tootka? Share and Get Rewards
You are viewing a single comment's thread from:

RE: Do you Know any Tootka? Share and Get Rewards

Words
156
Reading
1 min
Listen
Play
6y

হ্যাঁ ভাইয়া আপনি যে বিষয়টা উপর আলোকপাত করেছেন এটাকে আমাদের গ্রাম্য ভাষায় ঢেকুর ওঠা বলে। এটা সাধারণত খাওয়ার সময় সমস্যাটা দেখা দেয় আমাদের মাঝে। এটি আসলে খুবই অস্বস্তিকর একটি সমস্যা।আমি আমার নিজের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই ধরুন আমি দুপুরে ভাত খাচ্ছি এমন সময় আমার ঢেকুর ওঠা সমস্যা দেখা দিল তখন আমি হয়তো পানি খাচ্ছি সমস্যাটা দূর করার জন্য কিন্তু হচ্ছে না তাৎক্ষণিক আমার আম্মু/ আব্বু আমাকে এমন একটা কথা বলবে যে কথাটা শুনে আমি কিংকর্তব্যবিমূড় হয়ে যায়।(উদাহরণস্বরূপ এমনটা বলা যায় তখন আমার আম্মু আমাকে বলবে তোমার আব্বুর পকেট থেকে টাকা নিয়েছ।)। এমন কথা শুনে আমি তখন ওই কথার দিকে মনোযোগ দিই। তাৎক্ষণিক আমার ঢেকুর ওঠা সমস্যাটা সমাধান হয়ে যায়। আপনি চাইলে আমার অভিজ্ঞতা টা ট্রাই করে দেখতে পারেন। তবে মনে রাখবেন যখনই ঢেকুর উঠবে তাৎক্ষণিক তাকে বিড়ম্বনায় ফেলানোর মত কথা বলতে হবে তাহলে দেখবেন ভাইয়া সমস্যাটা ঠিক হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় সম্পর্কে সকলের মতামত প্রকাশ করার সুযোগ দেয়ার জন্য।