লোভী মানুষের স্বরূপ বর্ণনা করে আমার লেখা কবিতা "অন্ধ মানুষ"

Words
178
Reading
1 min
Listen
Play
7y

আমাদের চারপাশে অনেক লোভী মানুষ আছে। তাদের স্বরূপ তুলে ধরার জন্যই মূলত নিচের কবিতাটি লেখা।

image
Image source


অন্ধ মানুষ

অন্ধ মানুষ নয় তারা
যারা দেখতে পায় না ছবি,
অন্ধ মানুষ তাঁরাই
যারা হয় খুবই লোভী।
যে ব্যাক্তি দেখতে পায় না
লোভ নেই তাঁর ভেতর,
নাইবা থাকল ধন-সম্পদ
হয়না তবু সে কাতর।
চোখে দেখতে না পারলেও
অন্ধ বলা যাবে না তারে,
অন্ধ বলব সেই অমানুষকে
যে গরীবের সম্পদ কাড়ে।
যতই থাকুক লোভীর ধন-সম্পদ
ফুরায় না লোভ-লালসা,
লোভী হওয়ায় তারা
পায় না জনগনের ভালোবাসা।
টাকা ছাড়া কিছু বোঝে না লোভী
অন্তরের চোখ হয় বন্ধ,
টাকা ছাড়া কিছু বোঝে না লোভী
তাই লোভী ব্যাক্তিই অন্ধ।


কবিতাটির সারকথা: আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না। কিন্তু তাই বলে তাদের অন্ধ বলে আখ্যা দেওয়া উচিত নয়। কারণ তারা কোনো কিছুর প্রতি লোভ করে না। কিন্তু আমাদের সমাজে অনেক লোভী ব্যাক্তি আছে যারা নিজের মানবতাকে বিসর্জন দিয়ে গরীবের সামান্যতম সম্পদটুকু কেড়ে নেয়। এতে গরীবের হাহাকার তাদের চোখে পড়ে না। তাই চোখ থাকতেও এদের অন্ধ বলা হয়েছে। এধরনের মানুষ হৃদয়হীন এবং পশুর চেয়েও অধম। এধরনের ব্যাক্তিকে কেউ ভালোবাসে না।

লোভী মানুষের স্বরূপ বর্ণনা করে আমার লেখা কবিতা "অন্ধ মানুষ" | Ecency