গ্রীষ্ম ঋতুর প্রকৃতি বর্ণনা করে আমার লেখা কবিতা "গ্রীষ্মের মাস"

Words
129
Reading
1 min
Listen
Play
7y

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশে প্রতি দুই মাস অন্তর ঋতুর পালাবদল ঘটে। এসকল ঋতুর মধ্যে গ্রীষ্মকাল অন্যতম। গ্রীষ্মকালে বাংলাদেশের রূপ তুলে ধরার জন্যই মূলত নিচের কবিতাটি লেখা।

image
Image source

গ্রীষ্মের মাস

ঝর ঝর করে ঘাম ঝরে
এলো রে গ্রীষ্মকাল,
সূয্যি মামা মাথার ওপর থেকে
বিছায় আগুনের জাল।
চারিদিক থাকে নির্জন
গ্রীষ্মের সূর্যের প্রখর তাপে,
রাস্তাঘাটে চলতে গেলে
বুকের ছাতি থর থর করে কাঁপে।
খাল-বিল ফেঁটে চৌচির
পথিকের মাথার ওপর ছাতা,
চারদিকে শুধু খাঁ খাঁ রোদ্দুর
নড়েনা গাছের পাতা।
চারিদিক শুধু তাপের ছটা
এ কি সর্বনাশ!
এরকমই রূপ ধারণ করে
গ্রীষ্ম ঋতুর মাস।

কবিতাটির সারকথা: গ্রীষ্মের মাস গরমের মাস। গ্রীষ্মের প্রখর সূর্যের তাপে সবাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশে প্রতি দুই মাস অন্তর ঋতুর পালাবদল ঘটে। এসকল ঋতুর মধ্যে গ্রীষ্মকাল অন্যতম। গ্রীষ্মকালে বাংলাদেশের রূপ তুলে ধরার জন্যই মূলত নিচের কবিতাটি লেখা।

গ্রীষ্ম ঋতুর প্রকৃতি বর্ণনা করে আমার লেখা কবিতা "গ্রীষ্মের মাস" | Ecency