হঠাৎ হাসপাতালে শাকিব খান

Words
114
Reading
1 min
Listen
Play
8y

Screenshot_2018-03-30-22-54-32.png
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে কার্ডিওলজিস্ট ডা. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এ নায়ক বুকে অস্বস্তিবোধ করলে বিকেলে হাসপাতালে যান। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি ঘটে তার। এরপর শাকিব খানকে দুই থেকে তিনদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ ও ভারতের একক ও যৌথ প্রযোজনার একধিক সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন শাকিব।

সর্বশেষ ‘সুপারহিরো’ সিনেমার শুটিং-এ অংশ নেন শাকিব খান। বুধবার জন্মদিনে ‘শাকিব খান অফিসিয়াল’ নামের ইউটিউব চ্যানেল উন্মুক্ত করেন তিনি।

শাকিবকে সর্বশেষ দেখা গেছে ‘আমি নেতা হবো’তে। ১৩ এপ্রিল ভারতে মুক্তি পাচ্ছে ‘চালবাজ’। এ সিনেমায় শাকিবের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি।

হঠাৎ হাসপাতালে শাকিব খান | Ecency