ঢাকায় ফানুস ওড়ানো নিষেধ .

Words
136
Reading
1 min
Listen
Play
9y

fanus.jpgরাজধানীতে যে কোনো ধরনের ফানুস ওড়ানো বন্ধের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুরে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক বার্তায় এ অনুরোধ জানান।
কেউ ফানুস ওড়ালে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।

বার্তায় তিনি বলেন, আজকাল কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় আকাশে ফানুস উড়াচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকার ফলে অনির্বাপিত অবস্থায় পতিত হচ্ছে।

এতে অগ্নিকাণ্ডসহ নানাবিধ নিরাপত্তাজনিত হুমকির সম্মুখীন হচ্ছে নগরবাসী। তাই ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এমতাবস্থায় ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপি এ বিষয়ে মহানগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।

ঢাকায় ফানুস ওড়ানো নিষেধ . | Ecency