Raid

mnoor(39)
Published in
#movie
Words
103
Reading
1 min
9y

উত্তর প্রদেশের একটা ইনকাম ট্যাক্স রেইড এর সত্য কাহিনী নিয়ে রিতেশ শাহ এর স্ক্রিপ্ট ও ডায়ালগে নির্মিত মুভি "রেইড"। ইতিহাসের সবচেয়ে লম্বা রেইড বলেই হয়তো প্রজেক্টটা হাতে নেয়া হয়েছে।
ডায়ালগগুলো ইদানিংকালে দেখা মুভিগুলোর চেয়ে একটু আলাদা লেগেছে। ইলিয়ানার উপস্থিতি কম ছিল। কিন্তু অজয়কে ছাপিয়ে গেছেন খল চরিত্রে থাকা সৌরভ শুক্লা। এ যাবৎ কালের তার সেরা খল চরিত হয়তো এটা। একাই দাপট দেখিয়েছেন মুভিতে। "রাজাজি কি ফাউজ" ডায়ালগ বেশ কয়েকবার শুনলাম। হয়তো ফিল্মফেয়ার পাবেন না, কিন্তু একদম যোগ্য ব্যক্তি মনে হয়েছে।
ক্লাইমেক্স তেমন না থাকলেও শেষ দৃশ্যে অনিশ্চয়তা ছিল প্রচুর। এবং এটাই ছিল আকর্ষণ। টাকা খুঁজে বের করাটাও কিছুটা আকর্ষণীয় ছিল।
ভালো লাগবে দেখলে...

29314472_1651999664884984_8165130450117178299_n.jpg

Raid | Ecency