Malèna

mnoor(39)
Published in
#malena
Words
163
Reading
1 min
Listen
Play
8y

Malèna (2000) । অসম্ভব সুন্দর একটি মুভি, অসম্ভব এডাল্ট একটি মুভি। মুভির ডিরেক্টর Giuseppe Tornatore এর একটি ছবির মত সুন্দর মাস্টারপিস। স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি, অভিনয়, সেট ডিজাইন, কস্টিউম, স্টোরি লাইন সব কিছুই দুর্দান্ত। কিন্তু সব কিছুর থেকে দুর্দান্ত ছিল একজন, মনিকা বেলুচ্চি। এই মুভি দেখে মনিকা বেলুচ্চির উপর ক্রাশ খায়নি এরকম মানুষ পাওয়া দুষ্কর। একজন মানুষ এতো সুন্দর হয় কিভাবে। যারা এখনো দীপিকা, আনুস্কার রুপের বাহার দেখে ঘন ঘন অজ্ঞান হয়ে যান তাদেরকে বলছি, ''You Know Nothing John Snow.'' ডিরেক্টর মুভিটা এমন ভাবে বানিয়েছেন যে মুভি দেখার সময় মনে হবেনা মুভি দেখছেন। মনে হবে চমৎকার একটি উপন্যাস শেষ করলেন। কিছুটা হাসি, বেশ খানিকটা দুঃখ আর অনেক অনেক অনুভূতি দিয়ে তৈরি এই মুভি। ৩০+ মানুষের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি। ভালো লাগতে বাধ্য। কিন্তু যারা ২৫ এর নিচে তাদের ব্যাপারে আমার কিঞ্চিৎ সন্দেহ আছে। কারণ মুভি দেখার সময় তাদের ফোকাস বার বার অন্য দিকে চলে যেতে পারে। কোন দিকে সেটি নাহয় নাইবা বললাম।
এটি একটি ইতালিয়ান মুভি। ভাষা ইতালিয়ান। অবশ্য ইংলিশ এ ডাবিং আছে।

30653240_1884543958282932_8314827217048944582_n.jpg

Malèna | Ecency