আমিও। আসো প্লীজ, আর রাগ করে থাইকো না। কি হয় রাগ করে?" "দেখা যাক। যদি পারি আসব। তুমি কি আসবা আজকে?" "না বাবু এই পুরা সপ্তাহ আমার কাজের চাপ খুব বেশি, ডিউটি পরসে, আসতে পারব না।" "তাইলে আমি কেমনে আসব? তুমি জানো না আমার একলা আসতে ভাল লাগে না?" "একটু কষ্ট করে চলে আসো। এই লাস্ট, আর একলা আসা লাগবে না, I promise!" "আচ্ছা দেখি।"
বৃহস্পতিবার। আমার বাসায় যাওয়ার দিন। আমাকে নিতে আসতে পারে নি। হুহ! বাসায় ঢুকেই এই নিয়ে এমন একটা খোঁচা দিব না!!!!!!
একসাথে অনেকগুলো বেল দিয়ে দাঁড়িয়ে আছি। আবারো ঝগড়া করার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি ততক্ষনে। কিন্তু বিধি বাম! শয়তানটা দরজা খুলেই আমার হৃদযন্ত্রকে দুর্বল করে দেয়া ওর বিখ্যাত হাসিটা দিল, যে হাসি দেখলে আমার মাথা ঝিমঝিম করে, হাত পা অবশ হয়ে যায়, বুকে সুখের মত ব্যথা বাজে! কিসের কি খোঁচা আর কিসের কি ঝগড়া?? আমি দরজা থেকেই ওর বুকে ঝাপিয়ে পরলাম, সেই সাথে শুরু হইল আমার বিখ্যাত কান্না!
"এইরকম ক্যান তুমি??? কি মজা লাগে তোমার আমার চোখে পানি এনে???" শয়তানটা হাসতেই থাকল......