লামিসটা একটু পাগলা টাইপ । একদম আজাইরা !! দিনে সত্তর বার সে সত্তর জনের প্রেমে পড়ে , নিজেই বলেছে এই কথা । কোনটা যে তার আসল প্রেম আর কোনটা আসল না , কখনোই নিমু বুঝতে পারেনি । পারবে কেমন করে ? নিমুরই বান্ধবী অনিত্রাকে যখন লামিস ভালোবেসেছিলো , সবার প্রথমে কিন্তু নিমুকেই বলেছিলো ।
নিমুকেও বোঝা মুশকিল । সে নিজেই নিজেকে বুঝতে পারেনা , অন্যেরা পারবে কীভাবে ? আর দশটা মেয়ের মতো নয় সে । বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ মাড়িয়ে নিয়েছে ঠিকই কিন্তু বাচ্চা ভাবটা কাটিয়ে উঠতে পারেনি , ম্যাচিউরড ভাবটা আনতে পারেনি আচার-আচরণে । নিজস্ব অনুভূতি , ভালো লাগা , খারাপ লাগা , রাগ , অভিমান , ভালোবাসা...এই ব্যাপারগুলোকে নিমু ব্যক্তিগত সম্পত্তি মনে করতো , এগুলো যেনো তার কাছে লুকিয়ে রাখার বিষয় , প্রকাশ করবার নয় ।
খুব অন্তর্মুখী স্বভাবের মেয়ে নিমু , লামিস একদম উলটো প্রকৃতির । নিমু আগ বাড়িয়ে মিশতে যায়নি লামিসের সাথে , লামিসই এসেছিলো বন্ধুত্বের হাত বাড়িয়ে , এসেছিলো খুব ভালো একজন বন্ধু হয়ে । নিমুও মিশে