বাস্তব জীবন

Words
143
Reading
1 min
5y

বাস্তব জীবন

forest-4656856_960_720.jpg

মানুষের জীবনে আসবে অনেক দুঃখ আসবে অনেক কষ্ট। আর সেই দুঃখ কষ্টকে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে। বাস্তব এই জীবনে প্রতিটা মানুষ কত রকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন। কল্পনা আর বাস্তবতা কখনো এক নয়। কল্পনার সাগরে ভেসে ভেসে হয়তো আমরা অনেক দূর যেতে পারি কিন্তু বাস্তব জীবনে আমরা রয়ে যাই নিজের জায়গাতেই। আর আজ এই বাস্তব জীবন নিয়ে একটি কবিতা লিখলাম।

জীবনটা তো আর কল্পনা দিয়ে তৈরি নয় ,
বাস্তব জীবনটাকে মেনে চলতেই হয়।
এর বিপরীতে সব কিছু হারানোর ভয় ,
তবু কল্পনাতেই সবকিছু করে সে জয়।

এই পৃথিবীতে বাস্তবমুখী হবে যেদিন ,
গোপনে শুধু অশ্রূ ঝরাবে নীরবে সেদিন।
আর শুরু হবে ভালোবাসার ঘরে দুর্দিন।
কল্পনার রাজ্যে বসবাস কর না কোনোদিন।

বসে বসে কেন এতো দুঃখের দেয়াল গড়ো ,
আর সবাইকে কেন এতই আপন মনে করো ?
তাইতো সবার কাছে দুঃখ পাও বড়সড়
সবকিছু ভুলে গিয়ে সুখের জীবন গড়ো।

Image

বাস্তব জীবন | Ecency